শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগুন  কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে ‘ফুড কোর্ট’। শনিবার বিকেলে এই আগুনটি লাগে বলে খবর। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের তিনটি ইঞ্জিন । জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ । ব্যস্ত সময় শিয়ালদহ স্টেশনের মত জনবহুল জায়গায় আগুন লাগায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি ।

জানা গিয়েছে  অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে । বিকেলের ব্যস্ত সময় এই ঘটনা সামলাতে কিছুটা চাপে পড়ে ট্রাফিক পুলিশ। তবে শোনা গিয়েছে, ওই রাস্তা দিয়ে সমস্ত যানবাহনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। চলছে আগুন নেভানোর কাজ । সূত্রে খবর, এদিন বিকেলে ৪টে নাগাদ শিয়ালদহ স্টেশনের পাশে  ‘ফুড কোর্ট’-এ আগুন লাগে। দেখা মাত্রই স্থানীয়রা প্রথম আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকলকে । তারপর থেকেই চলছে আগুন নেভানোর কাজ।

 বলা বাহুল্য , ওই ফুড কোর্টের কাছেই রয়েছে অটো, ট্যাক্সি স্ট্যান্ড। স্টেশন চত্বরে ঠাসা ভিড়ের মাঝেই অগ্নিকাণ্ডের ঘটনায়  আতঙ্ক ছড়িয়ে পড়ে।   তবে কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা। দমকলের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানান হয়নি।  

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট