এই মুহূর্তে

‘ভারী বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন’, পুজোর উদ্যোক্তাদের নির্দেশ ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের দরুন নবমীর রাত থেকেই বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। দশমীর ভোর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি। তাই সতর্ক কলকাতা পুরসভা। নবমীর বিকেলে কলকাতা পুরসভায় জরুরী বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জরুরি নির্দেশ দেন মেয়র। বৃষ্টি মাথায় নিয়ে যখন প্যান্ডেল হপিংয়ে মগ্ন, তখন কলকাতা সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জরুরি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ভারী বৃষ্টি শুরু হলে এবং জল জমে গেলে শহরের মণ্ডপগুলির উদ্যোক্তাদের কাছে অনুরোধ সিইএসসিকে(CESC) দিয়ে বন্ধ করে দিন অস্থায়ী বিদ্যুৎ সংযোগ। শুধু তাই নয় ভারী বৃষ্টি শুরু হলে বিভিন্ন বাড়ির বাইরে ছাদ থেকে যে আলোকসজ্জা দেওয়া হয় তাও বন্ধ রাখার নির্দেশ মেয়রের। দুর্যোগ মোকাবেলায় নবমীর রাত থেকে গোটা শহরে মণ্ডপে মণ্ডপে প্লাস্টিক বোতল থেকে শুরু করে বিভিন্ন খাবার প্যাকেট ইত্যাদি পরিষ্কার করার কাজ শুরু করবে জঞ্জাল অপসারণ বিভাগ। পুজো উদ্যোক্তাদের কলকাতা পুরসভার(KMC) সঙ্গে সহযোগিতা করার আবেদন ফিরহাদের। একইসঙ্গে পুজো উদ্যোক্তাদের কাছে কলকাতা পুরসভার আবেদন বিগত দিনে যে রকম মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছিল কলকাতায়।

সেই রকম বিপর্যয় পরিস্থিতি যদি তৈরি হয় দশমীর দিন কলকাতায় তাহলে পুজো উদ্যোক্তাদেরও যাতে জল বেরোনোর বিভিন্ন নর্দমা গুলিতে প্লাস্টিক বা অন্য কোন ধরনের বস্তু এসে আটকে না যায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি দিতে হবে। শহরের সবকটা পাম্পিং স্টেশনে (Pumping Station)কর্মীদের মজুদ রাখা হচ্ছে। শুধু তাই নয় শহরে একটানা বৃষ্টিতে জল জমে গেলে যে সব নিচু এলাকা আছে সেখান থেকে যাতে জল দ্রুত অপসারণ করা যায় তার জন্য অতিরিক্ত পাম্প নিয়ে আসা হয়েছে বিভিন্ন এলাকায়। এর পাশাপাশি বৃহস্পতিবার দশমী তিথি। গঙ্গার ঘাট গুলিতে দুপুরের পর থেকে নিরঞ্জন শুরু হবে। তাই গঙ্গার ঘাট গুলি পরিদর্শনে নবমীর রাতে যান মেয়র নিজে। তিনি জানিয়েছেন গঙ্গার ঘাট গুলিতে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষের কর্মীরা থাকবেন। একটানা বৃষ্টি হতে থাকলে সে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কলকাতা পুলিশ কিছুক্ষনের জন্য নিরঞ্জন বন্ধ রাখবে। ফের বৃষ্টি কমলে যাতে সাবধানতা অবলম্বন করে কোন অঘটন না ঘটে সেই ভাবেই নিরঞ্জন পর্ব চালাবে কলকাতা পুরসভা।

দশমীর ভোররাত থেকে ভারী বৃষ্টি শুরু হবে তাই বিগত দিনের শহরে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে পুনরায় কলকাতা শহরে জল জমলে সেই জল অতি দ্রুত যাতে নিষ্কাশন করা যায় তার জন্য সমস্ত রকম চেষ্টা চালাবে কলকাতা পুরসভা। কিন্তু গঙ্গায় জোয়ার এলে সেই সময় লক গেট বন্ধ করে দিতে হবে। সে ক্ষেত্রে জমা জল বেরোতে কিছুটা সময় লাগবে। কলকাতা পুরসভার মেয়র এর পক্ষ থেকে নিম্নচাপের দরুন যে দুর্যোগ বঙ্গে আসছে তার জন্য কলকাতা পুরসভাকে সহযোগিতা করতে বিভিন্ন পুজো কমিটিগুলিকে আবেদন জানিয়েছেন ফিরহাদ হাকিম।তার দাবি যদিও নিম্নচাপ অন্ধ্র প্রদেশ ও ওড়িশার দিকে অভিমুখ ঘুরিয়ে যাচ্ছে। তার দাবি, গত সপ্তাহে ব্যাপক বৃষ্টির জেরে অভিজ্ঞতা অর্জন করেছে কলকাতা পুরসভা। তাই এবার আগাম সতর্কতা অবলম্বন করে পাম্প মোতায়ন, পাম্পিং স্টেশন গুলি কে সক্রিয় রাখা হচ্ছে বলে জানান তিনি। মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এর সঙ্গে তার কথা হয়েছে। তিনি আরো জানান যে ,যেসমস্ত জায়গায় জল বেরোতে সমস্যা হবে সেখানে সাকশন মেশিন ব্যবহার করা হবে ।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ