ম্যালেরিয়া ও ডেঙ্গু রোধে অতি দ্রুত দুর্গাপুজোর মণ্ডপের প্যান্ডেল সরিয়ে ফেলার অনুরোধ মেয়রের

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতার সমস্ত ছোট বড় পুজো কমিটিকে অনুরোধ করা হয়েছে, যত দ্রুত সম্ভব তাদের প্যান্ডেলের কাঠামো সরিয়ে ফেলার জন্য। পাশাপাশি খুলে ফেলতে হবে পুজোর সময় লাগানো হোডিং।পাশাপাশি শহর কলকাতা জুড়ে দুর্গা পুজো উপলক্ষে যত ব্যানার ও হোডিং লাগানো হয়েছে তা অতি দ্রুত সরিয়ে ফেলার জন্যও পুজো কমিটি গুলির কাছে আবেদন জানানো হয়েছে। বুধবার কলকাতা পুরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। তিনি বলেন,যেহেতু পুজোর আগে থেকে এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। তাই পুজোর মণ্ডপের নিচে প্রতিমার স্টেজের আশপাশ ও ত্রিপলের নিচে যাতে জল জমে মশা না জন্মাতে পারে সেই জন্য সতর্ক হতে হবে।

কলকাতা পুরসভার(KMC) স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট মশার নিধনের জন্য স্প্রে করার ব্যবস্থা করতে হবে। তা না হলে শহর কলকাতা জুড়ে ফের ডেঙ্গু, ম্যালেরিয়া এর মত মশাবাহিত রোগ বৃদ্ধি পাবে। মন্তব্য ফিরহাদের। একই সঙ্গে মেয়র জানান ধাপা মাঠে যে বজ্র পদার্থ জমা হয় তাকে আর সেখানে জমিয়ে রাখা যাবে না প্রসেসিং এর মাধ্যমে তার থেকে বের করে তা ফার্টিলাইজার সেন্টার গুলিতে পাঠাতে হবে।

এই পদ্ধতি যেখানে হবে তার জন্য জমি দেখা হচ্ছে। আগামী তিন বছরের মধ্যে এই প্রসেসিং সিস্টেমটা কমপ্লিট করে অতি দ্রুত ধাপায় বর্তমানে বিধাননগর, পানিহাটি ,হাওড়া, দমদম ও কলকাতার যে ময়লা জমা হচ্ছে তার প্রসেসিং সিস্টেম শুরু করা হবে। ময়লার ভাগাড় করা যাবে না।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়