আমাদের কথা শুনেছেন শিক্ষামন্ত্রী, বৈঠক শেষে জানালেন চাকরিপ্রার্থীরা

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের কথা শুনেছেন বলে জানালেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বুধবার  বৈঠক শেষে এ কথা জানান তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের কথা শুনেছেন বলে জানালেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তাঁরা। তবে নিয়োগ হলে তবেই তাঁরা আশ্বস্ত হবেন বলে জানান। বুধবার টেট উত্তীর্ণ ওই চাকরিপ্রার্থীরা বলেন, ‘নিয়োগ না হলে আশ্বস্ত হতে পারছি না।’

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন ক্যামাক স্ট্রিটে নিজের অফিসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সেদিন অভিষেক যখন এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন নিজের অফিসে, সেই সময় বাইরে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান তাঁদের সঙ্গে বৈঠকের দাবিতে। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের সঙ্গে বৈঠকে বসার জন্য দিনক্ষণ জানিয়ে দেন। সেই মত বুধবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর দফতরে বৈঠকে যোগ দিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন চাকরিপ্রার্থীরা। এদিন বেশ কিছুক্ষণ ধরে বিকাশ ভবনে নিজের দাবি দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানান চাকরিপ্রার্থীরা। অন্যদিকে এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘বৈঠক ইতিবাচক হয়েছে।’

উল্লেখ্য গত শুক্রবার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু ওই দিন দলের বৈঠকের কারণে সময় দিতে পারেননি ব্রাত্য বসু। পরে ফোন করে নতুন করে বুধবার সময় দেওয়া হয় চাকরিপ্রার্থীদের।

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ