শুক্রবার কালীঘাটে জনতা দলের (এস) নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠক মমতার

আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবার সে রাজ্যে উড়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশা (Odisha) থেকে ফিরে আগামী শুক্রবার কালীঘাটে জনতা দলের (Janata Dal) (এস) নেতা কুমারস্বামীর (Kumaraswamy) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সলতে পাকাতে শুরু করেছে বিজেপি বিরোধী দলগুলি। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে গত শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধানের মধ্যে।

মঙ্গলবার ওড়িশায় উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চাপেন ওড়িশা যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি বৈঠক করার কথা রয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর যে কাজ শুরু হয়েছিল কালীঘাট থেকে অখিলেশের সঙ্গে বৈঠকের মাধ্যমে, সেই কাজের অংশ নবীনের সঙ্গে মমতার সাক্ষাৎ। শুধু তাই নয় কেন্দ্রের বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার লক্ষ্য নিয়ে আগামী শুক্রবার জনতা দলের (এস) নেতা কুমারস্বামীর সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। তৃণমূল সূত্রের খবর, ওইদিনই বীরভূমের সাংগঠনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩