আগামী ২২ তারিখে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

আগামী ২২ অগস্ট দুর্গা পুজো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ২২ অগস্ট দুর্গা পুজো নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার ব্লক ও মিউনিসিপালিটি স্তরের পুজো কমিটি গুলিকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২২ তারিখে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী এই বৈঠক করলেও রাজ্যের বিভিন্ন জেলার ব্লক ও মিউনিসিপালিটি স্তরের পুজো কমিটিগুলি ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবে।

বর্ষা পেরিয়ে শরতের আবহ এলেই চারিদিকে ছড়িয়ে পড়বে পুজোর গন্ধ। দুর্গা পুজোর কয়েকটা দিন উৎসবের আমেজে কাটাবে বঙ্গবাসী। প্রতি বছর রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে, যাতে দুর্গা পুজো যথাযথভাবে সম্পন্ন করতে পারে কমিটিগুলি। রাজ্য সরকারের তরফে পুজোয় আর্থিক সাহায্য করার পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে পুজোকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়। আগামী ২২ তারিখে রাজ্যের বিভিন্ন জেলার ব্লক ও মিউনিসিপ্যালিটি স্তরের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এবারের পুজো নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলার দুর্গা পুজো ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর। ইউনেস্কোর সেই স্বীকৃতির পর এবার পুজো নিয়ে বড় পরিকল্পনায় নামছে রাজ্য সরকার। এ বার দুর্গা পুজোকে সামনে রেখে আগেই মেগা মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার তিনটি প্রান্ত থেকে ওই মিছিল শুরু হয়ে পৌঁছবে ধর্মতলায়। যেখানে থাকবে দুর্গা পুজোর নানান রঙ। মিছিলে থাকবে দুর্গাপুজোর মেলবন্ধন ও ঐতিহ্যের মডেলও। কার্যত এই শোভাযাত্রা পুজোর আগেই শহরের বুকে এক সুবৃহৎ কার্ণিভালের(Carnival) চেহারা নেবে। উত্তর কলকাতা থেকে থেকে দক্ষিণ কলকাতার একাধিক ক্লাব সেই মিছিলে সামিল থাকবে। আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় এই মিছিল হবে।

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর ভয়াবহ হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস