সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

বর্তমানে রিল বানানোর নেশা শুধু নিজের বাড়ি অন্য কোনও খোলামেলা জায়গায় থেমে নেই, ট্রেনে, বাসে বা মেট্রো সব জায়গাতেই চলছে রিলস বানানোর ধুম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রিল বানানোর নেশা শুধু নিজের বাড়ি অন্য কোনও খোলামেলা জায়গায় থেমে নেই, ট্রেনে, বাসে বা মেট্রো সব জায়গাতেই চলছে রিলস বানানোর ধুম। পাশাপাশি যাত্রীরা সময় কাটানোর জন্যে হেডফোন না ব্যবহার করেই উচ্চস্বরে মোবাইলে গান চালিয়ে দেন, কেউ আবার রিলে স্ক্রল করতে থাকেন। একবারও ভাবেন না, এরকম আচরণে ফলে সহযাত্রীদের বিরক্তি হতে পারে। কেউ কেউ তো মুখের উপর বলেই দেন, ‘দাদা দয়া করে হেডফোন লাগিয়ে গান শুনুন বা রিলস দেখুন।’ কিন্তু তাতেও কোনও লাভ হয় না। প্রায় প্রতিদিনই লোকাল ট্রেনে এমন অভিজ্ঞতার শিকার হন কোনও না কোনও নিত্যযাত্রী। তবে এবার বিষয়টিকে অগ্রাহ্য করলে হবে না। কোনও যাত্রী যদি সহযাত্রীর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যাক্তির কঠিন থেকে কঠিনতম সাজা হতে পারে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল দক্ষিণ রেল।

যেখানে লেখা রয়েছে, ‘রেলস্টেশন বা ট্রেনে কোনও ভাবেই জোরে গান চালানো যাবে না। এই ধরনের কাজ করে যাত্রীদের উত্ত্যক্ত করলে বিপদ বাড়বে। সংশ্লিস্ট ব্যক্তিকে নিয়ম ভঙ্গের অভিযোগে ১০০০ টাকা জরিমানা করতে হবে। সতর্ক করার পরেও যদি ওই ব্যক্তির বিরুদ্ধে বারবার একই অভিযোগ ওঠে, তা হলে তাঁর ছ’মাস জেল হবে। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও গুণতে হবে।’ এই সচেতনতাবার্তা সমস্ত স্টেশনগুলিকে দেওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ রেল। হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই শোনাতে হবে। মোবাইল ফোনে জোরে জোরে কথা বলা বা মোবাইলের রিংটোন যাতে জোরে না বাজানো হয়, সে বিষয়ে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। ট্রেন সফরে যাত্রীর স্বাচ্ছন্দ্যের জন্যই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। যদিও শুধু দক্ষিণ রেল নয়, ট্রেন সফরে এই ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সব ডিভিশনের যাত্রীদের। লোকাল ও দূরপাল্লা, সব ধরনের ট্রেনেই এমন অভিজ্ঞতা রয়েছে যাত্রীদের। তাহলে অন্যান্য রাজ্যে কবে থেকে এই নিয়ম শুরু হবে, এবার সেই প্রশ্নই উঠছে?

বাংলাতেও ট্রেন সফরে এই ধরনের সমস্যার মুখে হামেশাই পড়তে হয় যাত্রীদের। কেউ প্রতিবাদ করেন, কেউ করেন না, শব্দযন্ত্রণা মুখ বুজে সহ্য করেন। কারও সঙ্গে আবার বাকযুদ্ধ শুরু হয়ে যায়। এই ধরণের অত্যাচারের বিরুদ্ধে রেলের কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ, প্রায়শই এমনটা অভিযোগ করেন যাত্রীরা। এ বিষয়ে, দক্ষিণ-পূর্ব রেলে মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ‘এটা নতুন কিছু নয়। সহযাত্রী বিরক্ত অনুভব করলে অন্য যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানাতেই পারেন। এমনকি ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়েও দেওয়া যায়, সেটাও নিয়মে রয়েছে। সে ক্ষেত্রে অভিযোগ জানাতে হবে টিটি বা আরএপিঅফের কাছে। প্রাথমিকভাবে তাঁরাই বিষয়টিকে হ্যান্ডেল করবেন।’

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম