গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: গবাদি পশুর খাদ্য ভুসি ব্যবহার করায়  ভারতে তৈরি ‘প্রিয়গোল্ড’ বিস্কুটের আমদানি, বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধ করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও গুণমান নিয়ন্ত্রক সংস্থা (FTQCD)। সোমবার (১৯ অক্টোবর) সংস্থার তরফ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে ভারতের সূর্য ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের  উৎপাদিত প্রিয়গোল্ড বিস্কুটকে নিম্নমাণের আখ্যা দিয়ে নেপালে ওই বিস্কুট আমদানি, বিক্রয় এবং বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। আর ওই নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (এফএসএসএআই) বক্তব্যকেই হাতিয়ার করা হয়েছে।

সম্প্রতি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযানের অংশ হিসেবে ফ্যাসাই দেশজুড়ে বিভিন্ন ডেয়ারি ও মিষ্টির দোকান, কারখানায় অভিযান শুরু করেছে। ফ্যাসাইয়ের তরফে জানানো হয়েছে, এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তারা উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ‘প্রিয়াগোল্ড’ বিস্কুট প্রস্তুতকারক  সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের কারখানায় অভিযান চালায়। আকস্মিকভাবে চালানো অভিযানে আধিকারিকরা লক্ষ্য করেন, কারখানাটিতে বস্তা বস্তা ভুসি রাখা। এগুলো মূলত গরু-মোষ সহ গবাদি পশুর খাদ্য হিসেবেই ব্যবহৃত হয়। পশুখাদ্য হলেও এই ভুসি দিয়েই মানুষের খাওয়ার বিস্কুট তৈরি করা হচ্ছিল। এর পাশাপাশি কারখানাটিতে স্বাস্থ্যবিধিও মানা হয়নি। সারা কারখানায় কীটপতঙ্গ ঘুরে বেড়াচ্ছিল। কাঁচামাল সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা ছাড়াই কাজ চালানো হচ্ছিল। রক্ষণাবেক্ষণেও গাফিলতির প্রমাণ পাওয়া যায়।

ওই আভিযানে অনিয়ম ধরা পড়ার পরে প্রাথমিক পদক্ষেপ হিসেবে খাদ্যসুরক্ষা লঙ্ঘনের জন্য সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রোর লাইসেন্স স্থগিত করা হয়। পরবর্তীতে ল্যাব রিপোর্ট ও প্রমাণ হাতে পাওয়ার পর সংস্থার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিতে শুরু করেছে। ফ্যাসাইয়ের পদক্ষেপের ভিত্তিতেই  এফটিকিউসিডি (FTQCD) নেপালে প্রিয়গোল্ড বিস্কুটের আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে এবং সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো-র লাইসেন্সও স্থগিত করেছে।

 

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম