বৃহস্পতি সকাল থেকেই শহরে মেট্রো-বিভ্রাট, ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা

বৃহস্পতিবার সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। যেটি নেতাজি (কুঁদঘাট), মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকাল থেকেই চরম ভোগান্তির মুখে মেট্রোযাত্রীরা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকল মেট্রো প্রতিটা স্টেশনেই ১০ মিনিট করে দাঁড়িয়ে চলাচল করেছে মেট্রো। যার ফলে রীতিমতো ভুগতে হয়েছে নিত্যযাত্রীদের। একে তো বৃহস্পতিবার। তার উপর অফিস টাইম, সুতরাং ব্যস্ত সময়। কলকাতা শহরের বেশিরভাগ সরকারি-বেসরকারি কর্মজীবিদের অফিসে যাওয়ার একমাত্র যাতায়াত মাধ্যম হল মেট্রো। তবে সাত সকালেই মেট্রো বিভ্রাটের খবরে নাজেহাল নিত্যযাত্রীরা।

বৃহস্পতিবার সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। যেটি নেতাজি (কুঁদঘাট), মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। ফলে নিত্যযাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিল। সেই সময়ে স্টেশন এবং মেট্রোর মধ্যে ক্রমাগত ঘোষণা করা হচ্ছিল যে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগে সমস্যা হয়েছে। এরপর থেকেই সকালবেলা মেট্রো আপ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং ডাউন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য মেট্রোর স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছে না।

তাই এই গোলযোগ তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে মেট্রোর পরিষেবা ঠিক রাখতে ম্যানুয়ালি সিগন্যালিংয়ের মাধ্যমে ট্রেন চালানো হচ্ছে। তাই প্রতিটা স্টেশনে গড়ে ৮ থেকে ১০ মিনিট করে দাঁড়িয়ে আছে মেট্রো। তবে ইতিমধ্যেই বিদ্যুতের কাজ শুরু হয়েছে। এখনও বেশকিছু সময় লাগবে। এদিন মেট্রো চলাচলের শুরু থেকেই ট্রেন থেমে থেমে চলার কারণে যাত্রীরা ট্রেন থেকে নেমে রাস্তায় উঠে আসেন। ফলে ব্যস্ত সময়ে বাসগুলিতেও লাগামছাড়া ভিড় সৃষ্টি হয়। যার জেরে নাজেহাল ব্যস্ত সময়ে অফিস বা কলেজমুখী যাত্রীরা।

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের