মেট্রো বিভ্রাট! ব্যস্ত সময়ে ডাউন লাইনে ব্যাহত পরিষেবা, কী জানাল কর্তৃপক্ষ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মেট্রো বিভ্রাট অফিস টাইমে। শনিবার দমদম-কবি সুভাষ রুটে ডাউন লাইনে পরিষেবা ব্যহত হয়। এরফলে একের পর এক মেট্রো দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে নাজেহাল যাত্রীরা। মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে সমস্যা হয়। নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক আচমকাই খারাপ হয়ে যাওয়ায় মেট্রোটি দাঁড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। যাত্রীদের অভিযোগ, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। মেট্রো চলতে শুরু করলেও ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে।

সপ্তাহের শুরুতেই অফিস টাইমে ব্যহত হয়েছিল পরিষেবা।  দফায় দফায় বৃষ্টিতে মেট্রো লাইনে জল ঢুকে গিয়েছিল। চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের শুরুতেই মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছিলেন অফিস যাত্রীরা। জানা গিয়েছে, মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলেছে। অন্য দিকে, দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা মোটের উপর স্বাভাবিক ছিল । অর্থাৎ কাটাপথে চলছে মেট্রো পরিষেবা চালানো হয়েছে।

সপ্তাহের শুরুতে মেট্রো পরিষেবা যেমন ব্যহত হয়েছিল, তেমন সপ্তাহের শেষে এসেও পরিষেবা ব্যহত হয়েছে। তবে দুটো কারণ আলাদা। একদিন জল ঢুকে গিয়ে পরিষেবা ব্যহত করেছিল। শনিবার মেট্রোর রেক খারাপ হয়ে গিয়ে ব্যস্ত সময়ে নাজেহাল করেছে  নিত্যযাত্রীদের।

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

পকেটে ফোন রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা?

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের