কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে মিলবে মেট্রোর টিকিট, থাকছে একাধিক কাউন্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বইমেলার প্রাঙ্গন থেকে কাটা যাবে মেট্রোর টিকিট। ভিড় এড়াতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা মেট্রোরেল(Metro Rail) কর্তৃপক্ষ। অতএব স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না সাধারণ বইপ্রেমীদের। সরাসরি মেলা প্রাঙ্গণ থেকে টিকিট কেটে নির্দিষ্ট সময় মেট্রো ধরে ফিরে যেতে পারবেন কম সময়ে বাড়ি।৪৯ তম বই মেলা শুরু হচ্ছে।আগামী ২২ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।এবারেও বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। কুড়িটি দেশ এই বইমেলায় অংশগ্রহণ করছে।এবছরের হাওড়া থেকে সরাসরি সল্টলেকে বই মেলাতে পৌঁছে যাওয়া যাবে অতি দ্রুত। বইমেলা প্রাঙ্গণ থেকে টিকিট কাটা যাবে মেট্রোর।

বয়স্কদের জন্য থাকছে হুইল চেয়ার এর ব্যবস্থা। থাকবে মেডিকেল ডেস্ক, google কানেক্টেড থাকবে পুরো মেলা চত্বর। বইমেলা(Book Fair) প্রাঙ্গণে প্রবেশ করে যে কোন প্রকাশনীকে গুগল ম্যাপের মাধ্যমে অতি দ্রুত খুঁজে পাওয়া যাবে।আর্জেন্টিনা এবছরের বইমেলার থিম। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এ বছরে বাংলাদেশ অংশগ্রহণ করার কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। কোন রাজনৈতিক সংগঠনকে মেলাতে জায়গা দেওয়া হয় না ।কিন্তু তাদের মুখপত্রকে জায়গা দেওয়া হবে।

দোকানদারদের অর্থাৎ বই বিক্রেতাদের বীমা করা হয়েছে এবারের মেলায়। দোকানের ম্যাপ অনুযায়ী ও বই এর মূল্য অনুযায়ী সবকিছু তথ্য দেওয়া থাকবে।কলকাতা বইমেলা চলাকালীন বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। বই মেলা প্রাঙ্গণকে ঘিরে থাকবে প্রতিবারের মতো এবারও কড়া পুলিশি নজরদারি।ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে। গাড়ি পার্কিংয়েরও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে মেলায় আসা বই প্রেমীদের জন্য।

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের