গ্যালিফ স্ট্রিটের মতো দক্ষিণ কলকাতাতেও পোষ্যের হাট করার প্রস্তাব মন্ত্রী অরূপের

রবিবার অনুষ্ঠানের আয়োজকরা অরূপ ও কুণালের হাতে তুলে দেন ল্যাব ও হাস্কি ছানা এবং রঙিন পাখি। যা পেয়ে খুশি দুজনেই।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এবার গ্যালিফ স্ট্রিটের মতো দক্ষিণ কলকাতাতেও পোষ্যের হাট করার প্রস্তাব দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে রবিবার গ্যালিফ স্ট্রিটের হাটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী।

রবিবার অনুষ্ঠানের আয়োজকরা অরূপ ও কুণালের হাতে তুলে দেন ল্যাব ও হাস্কি ছানা এবং রঙিন পাখি। যা পেয়ে খুশি দুজনেই। গ্যালিফ স্ট্রিটের পোষ্যের হাটে বিভিন্ন ধরণের পোষ্য ও গাছের সমারোহ দেখে আপ্লুত মন্ত্রী অরূপ বিশ্বাস। ল্যাব্রডর থেকে লাসা, হাস্কি থেকে পমেরিয়ানম, এমনই নানান প্রজাতির কুকুরকে হাটে দেখা যায়। সাদা, কালো, লালচে, ধূসর নানা রঙের এমন পোষ্য দেখে অভিভূত হয়ে যান মন্ত্রী। এদিন সেই অনুষ্ঠানে তিনি প্রস্তাব দেন, এবারের শীতের মরসুমে দক্ষিণ কলকাতাতেও এরকম পোষ্যের হাটের আয়োজন করা হোক। অরূপ বিশ্বাস বলেন, ‘আমি কলকাতায় ছোট থেকেই আছি, কিন্তু এই হাটে কখনও আসা হয়নি। জানতামই না যে এত বড় হাট বসে এখানে। দক্ষিণ কলকাতাতেও এবার শীতে ২ দিনের জন্য এই হাট বসুক। জায়গা আমি ঠিক করে দেব।’ অরূপের এই প্রস্তাবে সম্মত হয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। একইসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন মঞ্চ থেকে আবেদন করেন, ‘বাড়িতে কুকুর, অন্য পোষ্য, গাছ, রঙিন মাছ, পাখি রাখুন। যত্ন করুন। এরা অসাধারণ সঙ্গী।’

উল্লেখ্য এদিন বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে আয়োজন করা এই রক্তদান শিবিরে রক্ত দেন বহু মানুষ। পাশাপাশি নানা রঙের ফুল ও পাখির মেলায় ভিড় জমান অনেকে।

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা