৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ২১ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় এই প্রথম কোন মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে সওয়া ১টা নাগাদ আদালতে তোলা হয়। তাঁর ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে ইডি। ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।  

মন্ত্রীকে বিচারক জিজ্ঞাসা করেন, তাঁকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে কিনা। তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে বলেই জানান মন্ত্রী।

আদালতে ইডির দাবি, মন্ত্রীর আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে একটি মেরুন ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরিতে আর্থিক লেনদেন, রেশন বণ্টনের হিসেব রাখা হত। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ রয়েছে। সেই ডায়েরিতে মন্ত্রীর হিসেবনিকেশ লেখা থাকত বলেই দাবি ইডির। ২০২০ ও ২০২১ সালে  করোনাকালীন কেন্দ্রীয় সরকারের প্রেরিত রেশন দ্রব্য  খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ভুয়ো সংস্থাগুলিতে শেয়ার হোল্ডার রয়েছেন তাঁর মেয়ে ও স্ত্রী। দুটোই ভুয়ো কোম্পানি বলে অভিযোগ ইডির। প্রচুর কোম্পানির সিল, রাইটিং প্যাড উদ্ধার করা হয়েছে বলে আদালতে জানালেন ইডির আইনজীবী।

অন্যদিকে, বনমন্ত্রী শারীরিকভাবে অসুস্থ। ডায়াবেটিসের কারণে তাঁর দিনে ৪বার ইনসুলিন চলে। তাঁর কিডনির সমস্যা রয়েছে। ইনসুলিন না নেওয়ায় তাঁর পা ফুলেছে। তাঁকে কল্যাণী এইমস অথবা এসএসকেএম হাসপাতালে রেখে যাতে চিকিৎসা করা হয় এই মর্মে আবেদন করেন মন্ত্রীর পরিবার।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের সঙ্গে মন্ত্রীর পারিবারিক যোগাযোগ ছিল বলে দাবি ইডির। দুই পরিবারের সদস্যরা এক যোগে একাধিক সংস্থা চালাত। সেই সব সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার বিনিয়োগও করত। এরকম ৩টি ভুয়ো সংস্থার হদিশ পেয়েছে ইডি।  ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে এই সংস্থার মাধ্যমে। ইডি সূত্রে খবর, জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে সেই টাকা কোনওদিন ফেরত আসেনি। জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেই সূত্রের খবর।

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র