Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় ছিনতাইয়ের জন্য বিহার থেকে দুষ্কৃতী ভাড়া

সেইসময় তিন দুষ্কৃতী তাঁর গলার চেন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দমদম মাঠকল এলাকার বাসিন্দা সুবীরকে জিজ্ঞাসাবাদ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোতে প্যান্ডেল হপিং করা দর্শনার্থীদের থেকে ছিনতাইয়ের জন্য বিহার থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে দুষ্কৃতীদের। শুনতে অবাক লাগলেও ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। দমদম থানা এলাকা থেকে এমনই সাতজন দুষ্কৃতীকে গ্রেফতার করল বারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের কাছ থেকে চারটি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, একটি সোনার চেন, নগদ ৩২ হাজার টাকা, একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বেলঘড়িয়া ৩ নম্বর রেলওয়ে ক্রসিংয়ে শুক্রবার রাতে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগকারী বেলঘড়িয়ার বাসিন্দা। তিনি জানান, বন্ধু সুবীর মণ্ডলের সঙ্গে বাড়ি ফিরছিলেন এক বাইকে। কিন্তু বাইকটি খারাপ হয়ে গিয়েছে বলে হঠাৎই সে নির্জন একটি জায়গায় দাঁড় করিয়ে দেয়। সেইসময় তিন দুষ্কৃতী তাঁর গলার চেন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দমদম মাঠকল এলাকার বাসিন্দা সুবীরকে জিজ্ঞাসাবাদ করে। তার বয়ানে পুলিশের সন্দেহ হওয়ায় গ্রেফতার করে নেওয়া হয়। এরপরই পুরো ছিনতাই চক্রের পর্দাফাঁস করে পুলিশ।

জেরায় সুবীর স্বীকার করে, শুক্রবার রাতের ছিনতাইয়ের ঘটনার নকশা বানিয়েছিল সে। শুধু তাই নয়, পুজোর সময় বড়সড় ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা ছিল। তার জন্যই সে বিহার থেকে ছয়জন দুষ্কৃতীকে ভাড়া করে নিয়ে এসেছে। দিনের বেলা সুবীর রেইকি করবে আর রাতে অপারেশন চালাবে ভাড়াটে দুষ্কৃতীরা। তার থেকেই পুলিশ জানতে পারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে লাগোয়া দু’টি হোটেলে ওই দুষ্কৃতীরা রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে হানা দেয়। ক্রান্তি রাজ, অমিত কুমার, চন্দন ঠাকুর, শ্রবণ পাণ্ডে, প্রদীপ যাদব, ধনজিৎ কুমার নামে ছয় ভাড়াটে দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর বলেন, ‘সুবীরই ওই দুষ্কৃতীদের ভাড়া করে এনেছিল। পুজোর মধ্যে ছিনতাইয়ের সঙ্গে বড় ডাকাতিরও ছক ছিল তাদের৷ তবে এই মুহূর্তে ধৃতদের আরও জেরা করা হবে। একইসঙ্গে বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী