হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সোমবার (২৪ অগস্ট) সকাল ন’টা থেকে দশটার মধ্যে স্কুলের ভিতরেই ঘটনাটি ঘটেছে। প্রথম শ্রেণির ছাত্রকে বাঁ হাতে ছোবল মারে এক বিষধর সাপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও স্কুলের ভিতরে ক্ষুদে পড়ুয়াকে সাপের ছোবল। হেরিটেজ স্কুলের পর এবার ভবানীপুরের মিত্র ইন্সস্টিটিউশনে। জানা গিয়েছে, সোমবার (২৪ অগস্ট) সকাল ন’টা থেকে দশটার মধ্যে স্কুলের ভিতরেই ঘটনাটি ঘটেছে। প্রথম শ্রেণির ছাত্রকে বাঁ হাতে ছোবল মারে এক বিষধর সাপ। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে তাঁর প্রাণ রক্ষা পেয়েছে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অন্যান্য বাচ্চারা আতঙ্কে!

জানা গিয়েছে, টলিগঞ্জের বাসিন্দা ওই পড়ুয়ার নাম দৃপ্ত পাল। সে মিত্র ইন্সস্টিটিউশনের প্রথম শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রের খবর, ঘটনার সময়ে স্কুলের ক্লাসরুমের ভিতরে খেলা করছিল শিশুরা। দৃপ্তও তাঁদের মধ্যে ছিল। এরপর ক্লাস থেকে বেরিয়ে বাথরুমে যাওয়ার পথে তাঁকে একটি সাপ কামড়ে দেয়। বাঁ হাতে ছোবল মারে। এরপরেই শিশুটি কাঁদতে কাঁদতে তাঁর স্কুলের শিক্ষকদের বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে তাঁরা তাকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাঁকে এমারজেন্সিতে ভর্তি করা হয়। এরপর তাঁর রক্তের পরীক্ষা করা হয়। রিপোর্টে তাঁর রক্তে সাপের বিষ মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। 

এই ঘটনায় ওই স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ক্লাসরুমের ভিতরে কীভাবে সাপ ঢুকে পড়ে? শিক্ষকদের কাছে কৈফিয়ত চাইছে অভিভাবকরা। শিশুটির মা জানিয়েছেন, ‘আমার ছেলের স্কুল কিন্তু অপরিষ্কার নয়। গাছপালাও তেমন নেই। কোথা থেকে যে সাপ এল, সেটাই আমাদের ভাবাচ্ছে। আমি প্রথমে ভেবেছি আমার ছেলে তো ছোট ওকে হয়ত অন্য কিছু কামড়েছে বলতে পারছে না। পরে যখন রক্ত পরীক্ষার রিপোর্ট এল তখন দেখলাম সাপের বিষ পাওয়া গিয়েছে।’ সম্প্রতি হেরিটেজ স্কুলের  তৃতীয় শ্রেণির ছাত্রীকে সাপে ছোবল মেরেছিল। তাঁকেও শৌচাগাঙ্কেজাওয়ার সময় সাপে কামড়ায়। সাপটি প্রায় দেড় ফুট লম্বা ছিল। তবে হাসপাতালে ভর্তি করা হলে তাঁরও প্রাণ রক্ষা পায়। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সাপের কামড়ের ঘটনা ঘটল খাস কলকাতার স্কুলে। 

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল