গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে মার, ম্যাটাডোরে আগুন

গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠল। শুধু তাই নয় একটি ম্যাটাডোরে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠল। শুধু তাই নয় একটি ম্যাটাডোরে আগুন লাগিয়ে দিলেন উত্তেজিত জনতা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) জোমজুড়ের সলপে। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে মারধর ও অগ্নি সংযোগের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ডোমজুড়ের সলপ এলাকায় স্থানীয়রা চারজন যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। ওই সন্দেহভাজন যুবকেরা সঙ্গে এনেছিল একটি ম্যাটাডোর। এদিন স্থানীয়রা ওই যুবকদের ডাকলে তারা পালিয়ে যায়। এরপর তাদেরকে ধাওয়া করে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে একটি ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে রাখে এলাকার লোকজন। বেঁধে রেখে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন ধরে এলাকার বহু বাড়ি থেকে গবাদি পশু গরু উধাও হয়ে যাচ্ছে। এইভাবে দিনের পর দিন ঘটছে বলে জানান তারা। স্থানীয়দের দাবি, এলাকা থেকে গরুগুলি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা হাতেনাতে ধরার জন্য শনিবার রাতে তারা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় রাতে চার যুবক ম্যাটাডোর নিয়ে ওই এলাকায় ঢোকে বলে জানান স্থানীয়রা।  এরপর সন্দেহ হওয়ায় একজনকে ধরে বেঁধে মারধর করার পাশাপাশি ম্যাটাডোরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন যুবককে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যুবককে মারধর করা এবং ম্যাটাডোরে অগ্নি সংযোগের ঘটনায় ৬ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পাসাপাশি ওই যুবকরা গাড়ি নিয়ে রাতে ওই এলাকায় কেন ঢুকেছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আক্রান্ত যুবকের বাকি ৩ সঙ্গীর খোঁজ চালানো হচ্ছে।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার