প্রেম দিবসে শ্রোতাদের ‘চুপিচুপি তোমাকে দেখি’ উপহার মন্ত্রী ইন্দ্রনীল সেনের

প্রেম দিবসের প্রাক্কালে অসংখ্য ভক্তদের নতুন গান উপহার দিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তথাকথিত নীতি পুলিশদের রক্তচক্ষু উপেক্ষা করে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রেম দিবস উযাপনে মেতেছে গোটা বিশ্ব। আর প্রেম দিবসের প্রাক্কালে অসংখ্য ভক্তদের নতুন গান উপহার দিলেন রাজ্যের তথ্য-সংস্কৃতি প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। ‘চুপিচুপি তোমাকে দেখি’ নামে একটি আধুনিক গান ইউটিউবে রিলিজ করেছেন রাজনেতা-সঙ্গীতশিল্পী। গানের গীতিকার অমিত গুপ্ত ও সঙ্গীত পরিচালক সৌমিক। গানের প্রতিটি ছত্রে ফুটে উঠেছে কল্পনার প্রেয়সীকে প্রেম নিবেদনের কথা।

গত বসন্ত পঞ্চমীর দিন (২ ফেব্রুয়ারি) শ্রোতাদের রবীন্দ্রসঙ্গীত ‘তোমায় গান শোনাব’ উপহার দিয়েছিলেন মন্ত্রী মহোদয়। তবে প্রেম দিবসে তিনি কবিগুরুর প্রেম পর্যায়ের গানের পরিবর্তে মৌলিক আধুনিক গান উপহার দিয়েছেন। একাধারে রাজ্যের শাসকদলের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী হওয়ার জন্য প্রচণ্ড ব্যস্ত থাকা সত্বেও রীতিমতো গানের রেওয়াজ যে তিনি চালিয়ে যাচ্ছেন, তা বোঝা গিয়েছে ‘চুপিচুপি তোমায় দেখি’-তে। ভরাট ও দরাজ গলায় এক অন্যমাত্রা পেয়েছে নতুন গানটি। একবার শোনার পর মনে হচ্ছে, বারবার শুনি।

নব্বইয়ের দশকে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই বাংলার সঙ্গীতআকাশে আবির্ভূত হয়েছিলেন ইন্দ্রনীল সেন। তার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অল্প দিনের মধ্যেই সঙ্গীত আকাশে ধ্রুবতারা হয়ে উঠেছিলেন। রবীন্দ্রসঙ্গীত তাঁর প্রিয় বিষয় হলেও, তাতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। বরং আধুনিক-সহ বাংলা সঙ্গীতের বিভিন্ন ঘরানার গানে অবাধ বিচরণ করে শ্রোতাদের মন জয় করেছেন। প্রেম দিবসে মন্ত্রীর গাওয়া গান ‘চুপিচুপি তোমাকে দেখি’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলবে বলে মনে করছেন সঙ্গীত বিশেষজ্ঞরা।

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের

মমতার প্রতি রাজীব গান্ধির স্নেহের কথা কল্যাণকে স্মরণ করালেন প্রিয়াঙ্কা

সাইবার প্রতারণার জেরে বিপাকে সোনা ব্যবসায়ী, ৫০ লক্ষ টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৪

দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

থাইল্যান্ডে তিন ভারতীয় তরুণকে অপহরণের ঘটনায় পাক যোগ, গ্রেফতার পাঁচ

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বেপরোয়া বাসের রেষারেষিতে প্রাণ গেল স্কুটার চালকের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট