ই নাগেটস প্রতারণা কাণ্ডে গ্রেফতার আরও ৫, এক ধৃতের অ্যাকাউন্টে ৩০ কোটি

শহরের পাঁচ জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। এক ধৃতের অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন গেমিং অ্যাপ ই নাগেটস-এ প্রতারণা কাণ্ডে ৫ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। শহরের পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। ধৃতদের মধ্যে রয়েছে একজন মহিলাও। ওই মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে প্রসেনজিৎ সরকার (৩২), রাহুল পাল (৩৭), সমিত মণ্ডল (৩৭), প্রতীর বাজবেই (২৯) ও সোমা নস্কর (২৮)। অভিযুক্ত সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা ঢুকত বলে গোয়েন্দাদের দাবি। প্রসঙ্গত অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে তদন্তে নেমে গোয়েন্দারা গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করে। আমির খান গ্রেফতার হওয়ার পর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন। এরপর বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেন গোয়েন্দারা। সেই তল্লাশি অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গ্রেফতার হওয়া সোমা নস্করের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ কোটি টাকা বাজেয়াপ্ত হয় শুধু। বাকিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, প্রতারণা-কাণ্ডের তদন্তে নেমে এই চক্রের সঙ্গে দুবাই যোগের হদিশ পেয়েছে কলকাতা পুলিশ। দুবাই থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতারণার কারবার চালানো হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আমিরের সঙ্গী দুবাইয়ের বাসিন্দা শুভজিৎ শ্রীমণি নামে এক ব্যক্তিও জালিয়াতি চালাচ্ছে বলে জানতে পেরেছে পুলিশ। উল্লেখ্য গার্ডেনরিচের ব্যবসায়ীর নিসার খানের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। তদন্তে নেমে তাঁরা ২৫০টি অ্যাকাউন্টের হদিশ পান। এর মধ্যে ২৭টি সন্দেহভাজন অ্যাকাউন্টের সন্ধান পান গোয়েন্দারা।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার