নিঃশব্দ বিপ্লব, পুজোয় দেড় লক্ষ মানুষকে খাওয়ালো ‘মা ক্যান্টিন’

এবারের পুজোর দিনগুলিতে প্রায় দেড় লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে ‘মা ক্যান্টিন’। আর সেই খাবার হল ডিম-ভাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাতৃত্বের আঁচলে ঢাকা পড়েছে বাংলা। সেই মায়ের নজর থাকে সব দিকে। নিরান্ন মানুষেরাও যাতে মুখে অন্ন পান তার দিকে তিনি নজর রাখেন। গ্রাম থেকে শহরে আসা গরীব মানুষেরাও যাতে দুমুঠো ভাত পান তাও দেখেন তিনি। সেই কারণেই বাংলায় জন্ম নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পরিকল্পনায় ‘মা ক্যান্টিন’(Maa Canteen)। এবার সেই ‘মা ক্যান্টিন’ নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিল দুর্গাপুজোর(Durga Puja) দিনগুলিতে। এবারের পুজোর দিনগুলিতে প্রায় দেড় লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে ‘মা ক্যান্টিন’। আর সেই খাবার হল ডিম-ভাত(Dim Bhat)। নবান্ন(Nabanna) সূত্রে খবর, পঞ্চমী থেকে শুরু করে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত জেলায় ৮৭টি ‘মা ক্যান্টিন’ থেকে মোট ১ লক্ষ ১৭ হাজার ৫৯৫ জনকে রান্না করা খাবার দেওয়া হয়েছে। এর বাইরে কলকাতায় খাবার পেয়েছেন ২৯ হাজার ১৮৬ জন। সব থেকে বেশি মানুষ ‘মা ক্যান্টিন’ থেকে খাবার নিয়েছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভা এলাকায়। এই সংখ্যা ১৬ হাজার ৪২৩। তারপরেই রয়েছে আসানসোল পুরসভা। সেখানে এই পরিষেবা পেয়েছেন ১১ হাজার ৯৪৯ জন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় প্রথম শুরু হয় ‘মা ক্যান্টিন’। পরে ধাপে ধাপে চালু হয় রাজ্যের ১২৮টি পুর এলাকায়। প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত হাজারো লোকের লাইন পরে মা ক্যান্টিনগুলির সামনে। মেনুতে থাকে একথালা ভাত, তরকারি ও ডিম। মাত্র ৫ টাকার বিনিময়ে এই খাবার পাওয়া যায়। পুজো বাদে অন্যান্য সময় রাজ্যে প্রতিদিন প্রায় ৫২ থেকে ৫৫ হাজার মানুষ খাবার পান ‘মা ক্যান্টিন’ থেকে। এই মুহূর্তে রাজ্যে ২৭৬টি এমন ক্যান্টিন রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্প্রতি এসএসকেএম হাসপাতালে খুলেছে ‘মা ক্যান্টিন’। অন্যান্য মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালেও খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুজোর সময়েও নিরলস পরিশ্রম করে মানুষকে রান্না করা খাবার পরিবেশন করেছেন মা ক্যান্টিনের কর্মীরা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুর এলাকায় তাঁরা পুজোর দিনগুলিতে মানুষকে পেট ভরে ভাত খাইয়েছেন। এই সব মানুষদের মধ্যে বেশিরভাগই আবার প্রবীণ মানুষ।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল