চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছিল’‌, চূড়ান্ত তালিকা নিয়ে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই বিষয়টি করা হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা করেই বলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। তা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ। আবার অনেকের নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’। এই আবহে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা আগে থেকে (টার্গেট) বেঁধে দিয়েছিল বিজেপি। খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা আর বিচারাধীন তালিকা মেলালে প্রায় ওই সংখ্যক ভোটারদেরই নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন।’‌ প্রমাণ হিসাবে সাংবাদিক বৈঠকে ভিডিও দেখান অভিষেক। সেই ভিডিও’‌য় অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরদের বলতে শোনা যাচ্ছে, কত নাম বাদ পড়বে। ১ কোটি ২০ লক্ষের একটি হিসাব শোনা গিয়েছে তাঁদের মুখে।

অন্যদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে। নির্বাচন কমিশন এবং বিজেপিকে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রয়েছে। তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির অঙ্গুলিহেলনে চলছে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ফর্ম ৭-এর মাধ্যমে কী ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হল?‌’‌

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। আবার ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বাকিরা ‘ফর্ম ৮’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল, খসড়া তালিকা থেকেও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়া। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। অভিষেকের তোপ, ‘‌এসআইআরের পর নির্বাচন কমিশন যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেটা সুপ্রিম কোর্টের কাছে জমা করব। ২৪৩ জন বেঁচে রয়েছে। তাঁরা গতকাল এক ডাকে অভিষেকে ফোন করে বিষয়টি আমায় জানিয়েছে। তাদের মৃত দেখানো হয়েছে। বিচারবিভাগীয় অফিসারদের ডেকে এসওপি তৈরি করে দেওয়া হল। এটা সুপ্রিম কোর্ট করতে বলেনি। ১৪ লক্ষ ছিল অমীমাংশিত। ইআরও এবং এইআরও করেছিল। কোন যাদুকাঠিতে তা ৬০ লক্ষ হল?’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ