১৫ থেকে ১৭ মে’এর মধ্যে হতে পারে মাধ্যমিকের ফলপ্রকাশ

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মে মাসেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ। চলতি বছরে তুলনামূলক কম সময়ে ফল প্রকাশ করতে চায় পর্ষদ। ইতিমধ্যে শনিবার থেকে অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ সূত্রের খবর, আগামী ১৫ থেকে ১৭ মে এর মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

ইতিমধ্যে প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই খবর। উল্লেখ্য চলতি বছরে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৪ মার্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল । এ বছর নজিরবিহীন ভাবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের প্রবেশ পথে,  প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে মে মাসের চতুর্থ সপ্তাহেই। সূত্রের খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন। সংসদের তরফে নেয়া হচ্ছে শেষ মুহুর্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৮০ শতাংশের বেশি নম্বরও জমা পড়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। উচ্চ মাধ্যমিকের আগে যাতে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয় তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে।

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার