আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালি হাতেই বাংলায় ফিরলেন মুকুল, থেকে গেল কিছু প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: পদ্ম শিবিরে বিন্দুমাত্র পাত্তা না পেয়ে শেষে ১১ দিন বাদে কলকাতায়(Kolkata) ফিরে এলেন মুকুল রায়(Mukul Roy)। হুট করে কাউকে কিছু না জানিয়ে গত ১৭ এপ্রিল মুকুল নিজের ২জন ছায়া সঙ্গীকে সঙ্গে করে বিমানযোগে দিল্লির(Delhi) পথে পা বাড়িয়েছিলেন। তাঁর সেই দিল্লি যাত্রার খবর না ছিল রাজ্যের শাসক দলের লাছে, না ছিল পুলিশের কাছে, না ছিল তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের(Suvrangshu Roy) কাছে। যদিও শেষ মুহুর্তে শুভ্রাংশু খবর পেয়ে কলকাতা বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন বাবার দিল্লি যাত্রা ঠেকাতে। এমনকি পুলিশকে অনুরোধও করেন তাঁর অসুস্থ বাবাকে বিমান থেকে নামিয়ে দিতে। কিন্তু পুলিশ তাঁর সেই আর্জি না শোনায় মুকুল অনায়াসেই দিল্লি পৌঁছে যান। তারপর তিনি কখন কোথায় ছিলেন, কার কার সঙ্গে দেখা করেছেন, কী কী করেছেন তার কোনও তথ্যই সামনে আসেনি। এদিন তাঁর প্রত্যাবর্তনের পরেও কিন্তু রয়ে গেল বেশ কিছু প্রশ্ন।

আরও পড়ুন WBCS পরীক্ষায় বাধ্যতামূলক ৩০০ নম্বরের বাংলা Paper

মুকুল দিল্লিতে গিয়ে এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(J P Nadda) সঙ্গে দেখা করতে চেষ্টা করেন একাধিকবার। অন্তত বিজেপি(BJP) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এমনকি তিনি দিল্লি গিয়ে ফের বিজেপিতে যোগদান করতে পারেন এমন সম্ভাবনাও দেখা দিয়েছিল। যদিও মুকুল রায়কে যাতে দলে ফিরিয়ে নেওয়া না হয় সেই দাবিতে রীতিমতো সক্রিয় হয়ে ওঠে বঙ্গ বিজেপির নেতারা। আর তার জেরেই বিজেপির শীর্ষ কোনও নেতাই মুকুলকে সময় দেননি দেখা করার জন্য বা তাঁর কথা শোনার জন্য। প্রায় দু’বছর পর দিল্লিতে পা রেখে মুকুল অবশ্য জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত কারণেই দেশের রাজধানীতে এসেছেন। তবে দিল্লিতে গিয়ে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন মুকুল রায়। যার মধ্যে অন্যতম মন্তব্য ছিল ‘তৃণমূল(TMC) থেকে পদত্যাগের প্রশ্ন ওঠে না। কারণ আমি তৃণমূলে কোনওদিন যোগদানই করিনি।’ তাঁর এহেন মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। যদিও শেষ পর্যন্ত তাঁকে ঘিরে ফের ছড়িয়ে পড়া এই আগ্রহ আর নিজে ধরে রাখতে পারলেন না মুকুল। খালি হাতেই ফিরতে হল তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার মুকুলের বিধায়ক পদ খারিজের পদক্ষেপ করতে অনুরোধ করা হবে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Banerjee)।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপে রাজ্যে কমল প্রসূতি মৃত্যুর সংখ্যা

গত এক বছর ধরে সেভাবে রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি মুকুল রায়কে। স্ত্রীর মৃত্যুর পর থেকে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর একটি অপারেশনও হয়। এরপর সেভাবে বড় কোনও রাজনৈতিক সমাবেশে দেখা যায়নি তাঁকে। এই অবস্থায় কেই বা তাঁকে দিল্লিতে ডাকল, কেই বা বিমানে ৩জনের টিকিট কিনে দিল, আর কেনই বা তাঁকে ডাকা হল সেই সব প্রশ্ন রহস্য হয়েই থেকে গেল। কেননা এখনই এই সব প্রশ্নের উত্তর সামনে আসেনি। এদিন শুভ্রাংশু মুকুলের বাংলায় ফিরে আসার বিষয়টি সুনিশ্চিত করলেও এই সব প্রশ্নের কোনও সুরাহা করতে পারেননি। রাজ্যের ওয়াকিবহাল মহলের ধারনা রাজনীতির আঙিনায় এবার মুকুল পর্বে একটা ইতি পড়ে গেল। মনে হয় না আর কোনওদিন মুকুলকে সক্রিয় ভাবে রাজনীতিতে দেখা যাবে। তাঁদের অভিমত, Mukul turns himself a zero value person in politics.

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ