রাজ্যে অমিল রুপোলি শস্য, কোন ইলিশে সাজছে জামাইষষ্ঠীর থালা?

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রাক বর্ষার বৃষ্টির রাজ্যের বিস্তির্ণ এলাকায় হলেও ইলিশ পাওয়ার মতো বৃষ্টি হয়নি। অথচ বর্ষা আসতেই মনটা ইলিশ ইলিশ করতে থাকে। চলতি বছরে টাটকা ইলিশের দেখা মেলেনি। অথচ রাত পোহালেই জামাইষষ্ঠী। জামাইয়ের পাতে ইলিশ না দিলে যেন দিনটাই সম্পূর্ণ হয়না। চলতি বছরে জামাইষষ্ঠীর চাহিদা মেটাচ্ছে হিমঘরের ইলিশ। পদ্মার ইলিশের দেখা নেই। তাই অন্য ইলিশেই মন মজেছে আম বাঙালির।

জামাইষষ্ঠীতে ইলিশের দেখা না দিলে উৎসবটাই অসম্পূর্ণ থেকে যায়। ইলিশভাজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা একের পর এক পদে সাজিয়ে তোলা হয় জামাইয়ের থালা। কিন্তু এবার বাংলাদেশের থেকে ইলিশ আমদানি হয়নি বাংলায়। ফলে ঘাটতি রয়েছেই। রাত পোহালেই জামাইষষ্ঠী। ইলিশের আমদানি না থাকায়, বাজারেও আকাল রয়েছে ইলিশের। হিমঘরে জমা রাখা ইলিশই এখন বিকোচ্ছে চড়া দামে। বাংলাদেশের ইলিশের জায়গা নিচ্ছে বর্মার ইলিশ।

রবিবার জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ পড়বে কিনা তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। বাংলাদেশের ইলিশ না পেয়ে এখন বাজারে আসছে মায়ানমারের ইলিশ। জানা গিয়েছে, কাকদ্বীপের বাজারে মায়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা প্রতি কেজি দরে। শহর কলকাতাতেও দাম অত্যন্ত চড়া। ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট।

বিক্রেতারা জানিয়েছে, বাজারে ইলিশের চাহিদা রয়েছে, কিন্তু জোগান সেইভাবে নেই। ফলে যেটুকু বাজারে আসছে সবটাই বিকোচ্ছে অত্যন্ত চড়া দামে। তারওপর বৃষ্টি তেমনভাবে না হওয়ায় এখনও ইলিশ আসেনি বাজারে। তবে ইলিশ না নিতে পারলে অন্য মাছেই জামাইয়ের পাত সাজাচ্ছেন শাশুড়িরা।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য