বেহালায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর রহস্যমৃত্যু। রবিবার সকালে বাড়ির রেলিংয়ে সিলিংয়ে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর(Retired Government Employee) রহস্যমৃত্যু(Mysterious Death)। রবিবার সকালে বাড়ির রেলিংয়ে সিলিংয়ে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার (Behala) নেতাজি সড়ক এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আশিষ বন্দ্যোপাধ্যায়। ওই ব্যক্তি আলিপুর জজ কোর্টে কর্মরত ছিলেন। আশিষের পরিবারের দাবি, অবসররের পর ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। রবিবার সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত দেখতে পান বাড়ির রেলিংয়ে সিলিংয়ে। আসিষ বন্দ্যোপাধ্যায়ের এমন রহস্যমৃত্যুর খবর পৌঁছয় বেহালা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ আশিষের দোতলা বাড়ি থেকে তাঁর মৃতদেহটি উদ্ধার করে। দেহটি উদ্ধার করার পর আশিষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে, এটি নিশ্চিত হওয়ার পর সেটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বেশ কিছু বিষয় খতিয়ে দেখার পর এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তদন্তকারীর আধিকারিকরা জানিয়েছেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর ডিপ্রেশনে ভুগে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে না কি কেউ তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে, না কি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে বেহালা থানার পুলিশ।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর