কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোন, শুরু হয়েছে তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোন। সোমবার রাতের দিকে এই ড্রোন দেখতে পাওয়া গিয়েছে কলকাতার বড় বড় এলাকায়। জানা গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে ৮ থেকে ১০টি ড্রোন চষে বেড়িয়েছে কলকাতার একাধিক এলাকা। হেস্টিংস, ফোর্টউইলিয়াম, ভিক্টোরিয়া এলাকায় দেখা গিয়েছে এই ড্রোন। সঙ্গে সঙ্গে খবর গিয়েছে সেনায়।

অপারেশন সিঁদুরের পর ভারতের বিভিন্ন জায়াগায় সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকটিকে ধ্বংস করেছে ভারতীয় সেনা। এবার কলকাতার আকাশে আচমকা সন্দেহজনক ড্রোন। ৮ থেকে ১০টি ড্রোন কলকাতার আকাশে চষে বেড়িয়েছে।

জানা গিয়েছে, সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ড্রোন উড়তে দেখা গিয়েছে। এরপরে চিন্তায় ঘুম উড়েছে পুলিশের।  হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে উড়েছে এই সন্দেহজনক ড্রোনগুলো। এগুলো আদৌ কোথা থেকে এসেছে, সেই বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে। সেনার চোখেই প্রথম ড্রোনের আলো পড়েছে। তারপর কলকাতা পুলিশের আধিকারিকদের বিষয়টি নজরে আসে। এরপরেই দ্রুত  লালবাজার কন্ট্রোল রুমকে এই ড্রোনের বিষয়ে জানানো হয়। শহর কলকাতা বিশেষ করে দক্ষিণ ও মধ্য কলকাতার সমস্ত থানাকে সতর্ক করে দেওয়া হয়েছে। থানার পক্ষ থেকে বিশেষ টিম নেমেছে রাস্তায়।

জানা গিয়েছে, ৮-১০টি ড্রোনের মধ্যে কয়েকটি ড্রোন পূর্ব কলকাতা, কয়েকটি উত্তর কলকাতার দিকে গিয়েছে। ড্রোনের রহস্যভেদ করতে একসঙ্গে চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এই ড্রোনগুলো এসেছে সেই রহস্যের সমাধান করাই এখন চ্যালেঞ্জের।

 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়