নবান্ন অভিযান ঘিরে বড় পদক্ষেপ পুলিশের, বেগড় বাই করলেই …..

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার নবান্ন সংলগ্ন এলাকায় সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ ঘোষণা করলো পুলিশ।শনিবার নবান্ন অভিযানের জন্য কোন আবেদন আসেনি। দাবি রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা(ADG Law And Order) জাভেদ শামিমের। শনিবার নবান্ন(Nabanna) অভিযান যাতে শান্তিপূর্ণভাবে হয় মিছিলের উদ্যোক্তাদের কাছে সেই আবেদন জানান এডিজি আইন-শৃঙ্খলা। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ(ADG South Bengal) সুপ্রতিম সরকার বলেন, উচ্চ আদালত খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেছেন কোনোরকম সরকারি সম্প্রতি নষ্ট করা যাবে না। যাতে কোন সরকারি সম্পত্তি নষ্ট না হয় এটাও নাগরিকদের কর্তব্যের মধ্যে পড়ে। হাইকোর্ট এটাও বলেছে যে জ্যোতি প্রতিবাদ করতে হয় সেটা করতে হবে আইন মেনে।

কোন সরকারি কর্মচারী কোন সরকারি সম্পত্তি তাদেরকে আঘাত না করে করতে হবে। প্রশাসনকে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে আইন অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে পারবে । নবান্ন সংলগ্ন এলাকায় কোন জমায়েত করা যাবে না। বর্তমান ১৬৩ ধারা অর্থাৎ পূর্ববর্তী ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে হাওড়া পুলিশ শিক্ষক ও জমায়েত স্থান সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে কার্য করেছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে রানী রাসমণি অ্যাভিনিউতে (R R Avenue)জমায়েত এবং বিক্ষোভের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু যদি কেউ আইন না মেনে এই আন্দোলন করতে গিয়ে অযথা গোলমাল করে তাহলে সেক্ষেত্রে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে সুপ্রতিম সরকার স্পষ্ট জানিয়ে দেন।

শুক্রবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে শনিবারের অভিযান নিয়ে আগাম সতর্ক করতে সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শনিবার আন্দোলন করতে হবে আইন মেনে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা