ক্যানসার চিহ্নিতকরণে ‘ক্যানসার হাব’ তৈরি করছে রাজ্য

রাজ্যের ২৭টি স্বাস্থ্যজেলার জেলা ও ব্লক হাসপাতালগুলির সঙ্গে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ যুক্ত হয়ে তৈরি হবে ওই বিশেষ পোর্টাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ ব্যাধি ক্যানসার চিহ্নিতকরণে এবার ‘ক্যানসার হাব’ (Cancer Hub) তৈরি করছে রাজ্য সরকার। এমনটাই খবর স্বাস্থ্য ভবন সূত্রে। এই ব্যবস্থা চালু হওয়ার পর ক্যানসার আক্রান্তদের চিকিৎসা করতে সুবিধা হবে বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের।

কী এই ‘ক্যানসার হাব’? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ক্যানসার আক্রান্ত রোগীদের দ্রুত এবং যথাযথভাবে চিহ্নিত করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এই কাজের অংশ হিসাবে একটি পোর্টাল (Portal) তৈরি করছে রাজ্য যেখানে ক্যানসার আক্রান্তদের বিস্তারিত তথ্য ধরা থাকবে। এই পোর্টালের নাম দেওয়া হচ্ছে ক্যানসার হাব। রাজ্যের ২৭টি স্বাস্থ্যজেলার জেলা ও ব্লক হাসপাতালগুলির সঙ্গে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ যুক্ত হয়ে তৈরি হবে ওই বিশেষ পোর্টাল। ‘ক্যানসার হাব’ এর মূল উদ্দেশ্য, প্রথমদিকে মারণ রোগকে চিহ্নিতকরণ। পরীক্ষা নিরীক্ষায় যদি ক্যানসারের কোনও লক্ষণ ধরা পড়ে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি বিশেষজ্ঞদের জানানোও হবে। যে সমস্ত রোগীর ক্যানসার চিহ্নিত হবে তাঁদের নাম-সহ সমস্ত তথ্য পোর্টালে তোলা হবে। এর ফলে কলকাতা থেকে সেই রোগীর সঙ্গে যোগাযোগ করা সহজ হবে। চিকিৎসকদের মতে রাজ্যে ক্যানসারের ওষুধের অভাব নেই কিন্তু দরকার চিহ্নিতকরণ। এবার সেই চিহ্নিতকরণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নিল নবান্ন।

প্রসঙ্গত শুধুমাত্র অবহেলার কারণে ১৬ শতাংশ মহিলা সারভাইক্যাল ক্যানসারে (Cervical Cancer) আক্রান্ত হন। একটি সমীক্ষায় এই তথ্য পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের মতে,  মহিলারা শারীরিক সমস্যার চিকিৎসকের সঙ্গে খোলাখুলিভাবে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর ফলে শরীরে বাসা বাঁধতে থাকে ক্যনসার। যখন চিকিৎসকের কাছে যান, ততদিনে দেরি হয়ে যায়। ফলে আর ফিরে আসা সম্ভব হয় না সুস্থ জীবন যাপনে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি