নবান্নের নিরাপত্তা আরও আঁটোসাঁটো

নবান্নের (NABANNA) দক্ষিণদিকের গেটের সামনে বসছে স্মার্ট গেট। জানা গিয়েছে, উত্তর দিকের গেটের সামনেও বসবে এই ধরনের স্মার্ট গেট।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) বাড়িতে অনুপ্রবেশ কাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য তথা দেশ জুড়ে। অনুপ্রবেশকারীর সঙ্গে পাওয়া গিয়েছিল একাধিক রাজ্য ও বাংলাদেশের যোগ। তারপরে বাড়ানো হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা (SECURITY SYSTEM)।  

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছিল লোহার রড, একাধিক সিমকার্ড। এর আগেও নবান্নে ঢোকার চেষ্টা করেছিল ধৃত। পাওয়া গিয়েছে দুষ্কৃতী যোগ। এরপর ধাপে ধাপে বেড়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের নিরাপত্তা। বসেছিল আরও ক্লোজ সার্কিট ক্যামেরা, মুখ্যমন্ত্রীর বাড়ির চারধারে থাকছে অ্যালুমিনিয়াম সিটের দেওয়াল। নবান্নে কাজের সময় নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার নিরাপত্তা জোরদার করা হল আরও।

নবান্নের (NABANNA) দক্ষিণদিকের গেটের সামনে বসছে স্মার্ট গেট। জানা গিয়েছে, উত্তর দিকের গেটের সামনেও বসবে এই ধরনের স্মার্ট গেট। যা পেরোতে গেলে লাগবে স্মার্ট কার্ড বা কয়েন। এতদিন নবান্নে ঢুকতে গেলে যথেষ্ট ছিল পরিচয়পত্র। তবে এবার থেকে প্রয়োজন হবে সেই বিশেষ স্মার্ট কার্ড বা কয়েনের।

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের