শিলিগুড়িতে জলসঙ্কট রুখতে নয়া পদক্ষেপ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে তীব্র পানীয় জলের সঙ্কট । আর তাতেই নাজেহাল অবস্থা আমজনতা। এই আবহে জলসংকট রুখতে পথে নামল নবান্ন। পানীয় জলের চাহিদা মেটাতে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট (এমটিউই)-এর গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে  জনস্বাস্থ্য কারিগরি দফতর। যতক্ষণ না শিলিগুড়িতে জলসংকট কাটছে ততদিন থাকবে এমটিউই গাড়ি।

জানা গিয়েছে, সেই গাড়িতে থাকা বিশেষ প্রযুক্তির মাধ্যমে শিলিগুড়ির স্থানীয় পুকুরের জলকে দ্রুত পানীয়তে পরিশ্রুত করা হবে। নবান্ন সূত্রে খবর জনস্বাস্থ্য কারিগরি দফতরের নর্দার্ন জোনে থাকা দু’টি গাড়িকে শিলিগুড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মালদা এবং কোচবিহার থেকে ওই গাড়িগুলিকে পাঠান হবে। মোট তিনটি এমটিইউ গাড়ি শিলিগুড়িতে মেটাবে জলসঙ্কট । জানা গিয়েছে এমটিইউ একটি গাড়ি থেকে  প্রতি দিন দেড় লাখ পাউচ জল উৎপাদন করা সম্ভব। আর  তাতেই কিছুটা কমবে পানীয় জলের সঙ্কট । অন্যদিকে বৃহস্পতিবার  থেকে রোজ পুরনিগম এলাকায় ১ লাখ করে জলের পাউচ বিলি করবে পুরসভা। জলকষ্ট দূর করতে সচেষ্ট প্রশাসন।

উল্লেখ্য গত বুধবার মেয়র গৌতম দেব জানান,  মহানন্দার জল সরবারহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। তাই আগামী ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য বাসিন্দাদের নির্দেশ দিয়েছে মেয়র।আর তাতেই বাড়ছে পানীয় জলের সংকট। সেই ইস্যুকে সামনে রেখেই পথে নামে সিপিএম এবং এসইউসিআই। শুরু হয়েছে বিক্ষোভ। এই আবহে নড়েচড়ে বসল নবান্ন। 

‘বাস ভাড়া বাড়ানোর দরকার আছে, নয়ত রেভিনিউ কোথা থেকে আসবে?’, পুজোর পরই বাড়ছে ভাড়া?

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র