সরকারি নজরদারিতে নবান্নের কর্মীরা, চালু হচ্ছে Chip Card

এখন থেকে নবান্নের প্রত্যেক কর্মী ও আধিকারিকেরা Man Marking নজরদারিতে থাকবেন। প্রত্যেক কর্মী ও আধিকারিকদের দেওয়া হচ্ছে Chip Card।

Share:

নিজস্ব প্রতিনিধি: কড়া নজরদারির ঘেরাটোপে বাঁধা পড়তে চলেছেন নবান্নের(Nabanna) কর্মী থেকে আধিকারিকেরা(Employees)। সাধারণ কর্মচারী এবং অফিসাররা কে কার ঘরে ঢুকছেন-বেরচ্ছেন, অফিস টাইমে কে কোথায় যাচ্ছেন, কে কতক্ষণ চেয়ারে বসে কাজ করছেন, এবার এই সবই দেখা হবে, নজরদারি করা হবে। শুধু তাই নয়, বিনা প্রয়োজনে কোন কর্মী নিজের দফতর ছেড়ে অন্য কোনও দফতরে যেতে পারবেন না। এমনকী এক তলা থেকে অন্য তলাতেও যেতে পারবেন না। এমনই সব নির্দেশ চালুর পাশাপাশি নবান্নে কর্মরত প্রত্যেক কর্মী ও আধিকারিকদের দেওয়া হচ্ছে Chip Card। নবান্নে কর্মরত প্রত্যেক কর্মী ও আধিকারিকদের সবসময় কার্ডটি সঙ্গে রাখতে হবে। কার্যত এই Chip Card’র মাধ্যমে GPS System’র সাহায্যে নবান্নের প্রত্যেক কর্মী ও আধিকারিকদের গতিবিধি Track করা হবে। কেননা অভিযোগ উঠেছে, নবান্নে কর্মরত একশ্রেনীর কর্মী ও আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দফতর থেকে স্বরাষ্ট্র, অর্থ সহ বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে ফাঁস হয়ে যাচ্ছে। তা ঠেকাতেই নবান্নের সুরক্ষা ব্যবস্থাকে আঁটসাট করার পাশাপাশি নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে। 

জানা গিয়েছে, নবান্নে এখন যত কর্মী ও আধিকারিক কাজ করেন তাঁদের সবাইকে নতুন Chip Card দেওয়া হবে। কোন কর্মী কোন দফতরে কাজ করেন তার যাবতীয় তথ্য সেখানে তুলে দেওয়া হবে। কোনও কর্মীকে দেখে সন্দেহ হলেই নবান্নের নিরাপত্তাকর্মীরা তাঁদের পরিচয়পত্র যাচাই করে দেখবেন। কারণ দর্শাতে না পারলে পত্রপাট সেখান থেকে বিদায় করে নেওয়া হবে। নিয়ম-শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে পারেন অবাধ্য কর্মীরা। এই কার্ড চালু করার পাশাপাশি নবান্নের প্রতিটি তলে নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। কে কোথায় যাচ্ছে তা রেজিস্ট্রার খাতায় লিখে রাখবে পুলিশ।

নবান্নে যত দফতর রয়েছে প্রতিটি অফিসের সামনে অফিস চলাকালীন পুলিশ প্রহরা বসানো হবে। তার পাশাপাশি কন্ট্রোল রুম থেকে সিসিটিভিতে নজরদারি চালানো হবে। সন্দেহজনক কোনও গতিবিধি নজরে এলেই সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সতর্ক করে দেওয়া হবে। এমনিতেই সরকারি পরিচয়পত্র না থাকলে নবান্নে কেউ প্রবেশ করতে পারেন না। গেট দিয়ে ঢোকার সময় ল্যাগেজ স্ক্যানারে ব্যাগপত্র পরীক্ষা করে দেখা হয়। কিন্তু নবান্নের ভিতরে কর্মীরা কে কার ঘরে ঢুকছেন তার ওপর সে অর্থে কোনও নজরদারি ছিল না। কিন্তু এবার সেটাই চালু করে দেওয়া হল। এখন থেকে নবান্নের প্রত্যেক কর্মী ও আধিকারিকেরা Man Marking নজরদারিতে থাকবেন।

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস