নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত নেপাল। হড়পা বানের জলে ভেসে গিয়েছে ঘরবাড়ি, স্কুল, রাস্তাঘাট। নিখোঁজ বহু মানুষ। কেউ কেউ হারিয়েছে প্রিয়জনকে। আর এই ভয়াবহতার মধ্যেই সামনে এসেছে এক হৃদয়বিদারক দৃশ্য। ধ্বংসস্তূপের মাঝে কাদামাটির উপর নিঃসঙ্গ হয়ে বসে রয়েছে একটি পোষ্য। তার চারপাশে খাবার এগিয়ে দিচ্ছেন স্থানীয়রা। কিন্তু খাবারের দিকে ফিরেও তাকাচ্ছে না সে। কাতর চোখে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনে। যেন এখনও বিশ্বাস, কোনও এক মুহূর্তে ফিরে আসবেন তার প্রিয় মালিক। আশ্রয়দাতাকে হারিয়ে সেই অপেক্ষাতেই যেন কেটে যাচ্ছে তার প্রতিটি মুহূর্ত।

সংবাদমাধ্যমে সেই ছবি দেখেই মন ভেঙে যায় কলকাতার বেহালার বোসপাড়ার বাসিন্দা এবং পশুপ্রেমী অর্চনা মিত্রের। ওই পোষ্যকে নিজের সন্তানসম স্নেহে দত্তক নিতে চান তিনি। তাকে নিরাপদে কলকাতায় এনে নিজের কাছে রাখার ইচ্ছে থেকেই সাহায্যের জন্য যোগাযোগ করেন ‘ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব’-এর সঙ্গে। অর্চনাদেবীর পশুপ্রেম অবশ্য নতুন নয়। করোনার কঠিন সময়েও কলকাতার রাস্তায় অসহায় অবলা পশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন তিনি। সেই সময় হ্যাম রেডিওর সদস্যরাও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। দুর্যোগের সময়ে নেপালের সঙ্গে বাংলার হ্যাম রেডিওর যোগাযোগও দীর্ঘদিনের। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের সময় কাঠমান্ডু থেকে পোখরা ও গোর্খা বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের মাঝেও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হ্যাম রেডিওর সদস্যরা। এবারও নেপালে উদ্ধারকারী দল পাঠানোর জন্য কলকাতার নেপালি দূতাবাসের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতি না মেলায় সরাসরি নেপালে যাওয়া সম্ভব হয়নি। তবুও থেমে যায়নি চেষ্টা।

আরও পড়ুন: দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা এখন সম্পূর্ণ আইনি পথে ওই পোষ্যটিকে নেপাল থেকে কলকাতায় আনার সম্ভাবনা খতিয়ে দেখছেন। কীভাবে আন্তর্জাতিক সীমারেখা ও প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে বেহালার নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায়, সেই চেষ্টাই চলছে। ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানিয়েছেন, ২০১৫ সালের মতো এবারও তাঁরা নেপালে গিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত ছিলেন। অনুমতি না মেলায় তা সম্ভব না হলেও অর্চনা মিত্রের ইচ্ছাকে তাঁরা গুরুত্ব দিয়ে দেখছেন এবং পোষ্যটিকে কলকাতায় আনার জন্য সবরকম আইনি চেষ্টা চালানো হবে।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে