দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল দিল্লির ওখলা। একটি কমিউনিটি হলের কাছে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নেভানোর কাজ শুরু করে দিল্লি দমকল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব ওখলা ফেজ-১ এলাকায় একটি কমিউনিটি হলের কাছেই ঘটে এই দুর্ঘটনা। আচমকা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ হওয়ায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে পাঁচজনেরও বেশি মানুষ বিপদের মুখে পড়েন। তাঁদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করা হয়। আহত চারজনকে ক্যাটস অ্যাম্বুল্যান্সে করে দ্রুত কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর দমকলের কাছে পৌঁছয় সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় তিনটি ওয়াটার টেন্ডার, একটি ওয়াটার বাউজার এবং একটি মাল্টি-পারপাস কমপ্যাক্ট ফায়ার রেসকিউ ভেহিকল।

আরও পড়ুন: অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

দমকল বাহিনীর কর্মীরা পৌঁছে প্রথমে আটকে পড়া পরিবারের সদস্যদের নিরাপদে বের করে আনেন। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় বলে জানিয়েছে দমকল। ঠিক কী কারণে অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের জেরে ওই এলাকায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে