টাকা না দেওয়ার জেরেই পিসিকে খুন, গল্ফগ্রিন কাণ্ডে গ্রেফতার ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গল্ফগ্রিনে মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার হল  ভাইপো। ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত জানিয়েছেন পিসি টাকা দায়নি। তাই রান্নাঘর থেকে ছুরি দিয়ে  কুপিয়ে খুন। অভিযুক্ত হলেন  ৩৮-এর  হরিদেবপুরের ঢালিপাড়ার বাসিন্দা সাবির আলি । তাঁকে জোরকদমে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ভাইপো পিসির কাছ থেকে ১০ হাজার টাকা ধার চেয়েছিল । কিন্তু টাকা কিছুতেই দেয়নি ওই মহিলা । উল্টে তাঁকে অপমান করত। তাই রাগের মাথায় রান্নাঘর থাকা  ছুরি দিয়ে    পিসির ওপর কোপ মারে অভিযুক্ত। তাতেই প্রাণ হারান তিনি। এই ঘটনার  পর  রাতারাতি সেই হত্যাকাণ্ডের সমাধান করল কলকাতা পুলিশ।  বুধবার রাতে খুনিকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই  অভিযুক্ত স্বীকার করেন এই পুরো হত্যাকাণ্ডের ঘটনার কথা ।

উল্লেখ্য, বুধবার গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে খুন হন নাফিসা নামে  এক মহিলা। খাটের নিচ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সেইসময় মহিলার শরীরে ছিল একাধিক ছুড়ির আঘাতের চিহ্ন । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাজেন্দ্রপ্রসাদ কলোনি এলাকায় থাকতেন মা ও মেয়ে। বুধবার সন্ধ্যায় বাড়িতে এসে  মেয়ের হদিশ  পাননি মা। তখনই দেখেন খাটের তলায় একটু ভিতরের দিকেই পড়ে   নাফিসার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে । আর তাতেই হদিস মিলল আসল খুনির ।  

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ