আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই মামলার তদন্ত নতুন করে শুরু করেছে সিবিআই।  সোমবার (৩ অগস্ট) আর জি কর হাসপাতালে পৌঁছোয় সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। টিমে ছিলেন ৪ জন  সদস্য। হাসপাতালের  জরুরি বিভাগের বিল্ডিংয় ঘুরে দেখেন  জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে সিনিয়র আধিকারিকদের একটি টিম ।  

সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর অনুরাগ কুমার নেতৃত্বাধীন তদন্তকারী দল সোমবার দুপুরের পর হাসপাতালে যায় । গোটা এলাকা তাঁরা ঘুরে দেখেন। আদালতে নির্যাতিতার মায়ের আবদনের ভিত্তিতেই এই সিবিআইয়ের দলকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রসঙ্গে হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেছেন,  ‘সিবিআইয়ের  বিশেষ তদন্তকারী দল  আসে। তারা জরুরি বিভাগে যায়। ঘটনাস্থল পরিদর্শনের পর নিজেদের মধ্যে আলোচনাও করেছেন তদন্তকারীরা।’ 

আরও পড়ুন: দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সিবিআই শিয়ালদহ আদালতে আরজি কর মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় । তখনই জানানো হয়েছিল আর জি কর মামলার তদন্ত করবেন নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি গর্গ। তাঁর আগে তদন্তের দায়িত্বে ছিলেন সীমা পাহুজা। অভয়ার বাবা-মায়ের দাবি মেনে সীমা পাহুজাকে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের ১২ নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। অভয়ার বাবা-মায়ের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদারের অভিযোগ ছিল আগের যাঁরা ছিলেন তাঁরা তদন্ত করতে পারেননি। তার পরেই সোমবার নতুন তদন্তকারী চল পৌঁছায় ঘটনাস্থলে।

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদে নিষেধাজ্ঞার সুপারিশ

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC