দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে তাঁর সঙ্গ ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ-বিধায়ক। নিজেদের ‘বাঁচাতে’ দলনেত্রীর সঙ্গে দুরত্ব তৈরি করেছেন ফিরহাদ হাকিম-দেব-মদন মিত্ররা। অথচ দুঃসময়েও শেখ হাসিনার হাত ছাড়লেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। আগামী বুধবার (৫ অগস্ট) রাজধানী দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে হাজির থাকছেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছেন প্রাক্তন টাইগার অধিনায়ক।

আড়াই বছর আগে ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ত‍ৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে যখন শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছিলেন তখন বিদেশে ছিলেন প্রাক্তন টাইগার অধিনায়ক। বঙ্গবন্ধু তনয়া ক্ষমতাচ্যূত হওয়ার পরে মাগুরায় সাকিবের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছিল। শুধু তাই নয়, একাধিক খুন-অপহরণের মামলাও করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। বাংলাদেশের মাটিতে পা রাখলে খুন করা হবে বলে হুঙ্কার দিয়েছিল বিএনপি ও জামায়াতে ইসলামীর সশস্ত্র ক্যাডাররা। ফলে গত দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি।

শেখ হাসিনার দুঃসময়েও তাঁকে ছাড়েননি সাকিব। বরং বুক চিতিয়ে জানিয়ে দিয়েছিলেন, তাঁর কাছে নেত্রী বঙ্গবন্ধু কন্যা-ই। সুযোগ পেলে ফের আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়াবেন। এবার শেখ হাসিনার সঙ্গে একই প্যানেলে সাকিবের অংশগ্রহণ নতুন করে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি করেছে। এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবে শেখ হাসিনাকে তাঁর  বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে।’ সূত্রের খবর, বঙ্গবন্ধু তনয়া তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দেশে ফেরার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন। তবে তিনি সরাসরি উপস্থিত না হয়ে শুধু অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন।

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের