নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনের ঘটনায় আয়ার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউ গড়িয়ায় পঞ্চসায়রে বৃদ্ধা বিজয়া দাসের খুনের ঘটনায় আয়ার ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। ওই বৃদ্ধ দম্পতির(Aged Couple) দেখাশোনা করতেন এক আয়া(Aya)। ১৭ অগাস্ট তিনি কাজে যোগ দিয়েছিলেন। স্থানীয় এক আয়া সেন্টারের সঙ্গে যুক্ত সে। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত দম্পতির বাড়িতে থাকতেন। দক্ষিণ ২৪ পরগনার ওই আয়ার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বৃহস্পতিবার যে সিসিটিভির ফুটেজ দেখা হয়েছে তাতে আয়া কে দেখা গিয়েছে ফলে সন্দেহের তালিকায় তাকে এখনই সরিয়ে দিচ্ছেন না তদন্তকারী অফিসাররা। পুলিশের অনুমান বৃদ্ধাকে খুন করা হয়েছে বৃহস্পতিবার তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সময় সম্পর্কে নিশ্চিত হতে পারবে পুলিশ।

তদন্তকারীরা জানতে পেরেছে পরিচারিকা মধুমিতা(Madhumita) বৃহস্পতিবার ভোট পাঁচটা বেজে ১৭ মিনিটে এসেছিলেন আবার চলে যান শুক্রবার এসেছিলেন তিনি। দম্পতিকে ডাকাডাকি করে না পেলে পাড়া-প্রতিবেশীদের তিনি ডাকেন। এরপর পাড়া-প্রতিবেশী ও পুলিশ এসে ওই বৃদ্ধার মৃতদেহ এবং বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় খাটের তলা থেকে হাত – পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। বৃদ্ধার গায়ে যা গয়না ছিল সেগুলো উধাও হয়ে গেছে আর তাতে কি অনুমান করা হচ্ছে সম্পত্তি এবং গয়না হাতানোর লোভেই এই খুন করা হয়েছে। শুক্রবার সকালে পরিচারিকা এসে কলিংবেল(Calling Bell) বাজান কিন্তু ডাকাডাকি করে সাড়া মেলেনা এরপরে বাড়ির পাশের লোকজনদের ডেকে তারপর পুলিশ ডেকে আসল রহস্য উদ্ধার হয়।

বৃদ্ধার দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। বৃদ্ধের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এদিকে বাড়ির বিদ্যুতের তার এবং সিসিটিভির(CCTV) সংযোগ বিচ্ছিন্ন ছিল। বাড়ির সামনের দিকে দরজা বন্ধ থাকলে পিছনের দিকে দরজা খোলা ছিল। আততায়ীরা ওই দরজা দিয়ে যাতায়াত করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে ওই পেছনের দিকের দরজা দিয়ে বৃদ্ধা দম্পতি যাতায়াত করতেন। বাড়ির ভেতরে যে আলমারি টি ছিল সেইটা কিন্তু অক্ষত রয়েছে। ফলে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী অফিসাররা।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা