নয়া রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী

বাংলার রাজ্যপালের দায়িত্ব আপাতত সামলাবেন লা গণেশন। পরবর্তীকালে বাংলায় নিযুক্ত হবেন অন্য স্থায়ী রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল (GOVERNOR) পদে শপথ নিলেন লা গণেশন। তিনি মণিপুরের রাজ্যপাল। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য  সামলাবেন বাংলার অতিরিক্ত দায়িত্ব। সোমবার সন্ধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (JUSTICE) প্রকাশ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ- বিধায়করা।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আজ। খুব শীঘ্রই হবে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। তিনি ইস্তফা দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। বাংলার রাজ্যপালের দায়িত্ব আপাতত সামলাবেন লা গণেশন। তবে তিনি মণিপুরের রাজ্যপাল। পরবর্তীকালে বাংলায় নিযুক্ত হবেন অন্য স্থায়ী রাজ্যপাল। এদিন মুখ্যমন্ত্রী ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যপালকে। 

শপথ গ্রহণের জন্য কলকাতা বিমানবন্দরে আজ, সোমবার বিকেলে নেমেছিলেন লা গণেশন। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী সুজিত বসু।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর