স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে প্রকাশ্যে এল ফ্লাইদুবাই বিমানের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর মাঝ আকাশে হামলার ঘটনায় অভিযুক্ত ওমানি কো-পাইলটের পরিচয়। তেল আবিবগামী ফ্লাইদুবাই বিমানে সহকর্মী পাইলটকে হামলার অভিযোগে এক ওমানি পাইলটকে ঘিরে তদন্ত চলছে। এর মধ্যেই তাঁর আগের চাকরি ও মতাদর্শ নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। সূত্রের খবর, উগ্রপন্থী মতাদর্শ নিয়ে উদ্বেগের কারণে তাঁকে গত বছর ওমান এয়ারের পাইলট প্রশিক্ষণ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন পাইলটের নাম হামাম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক। সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যমও একই নাম জানিয়েছে। একটি সূত্রের দাবি, সংযুক্ত আরব আমিরাতে ওমানি বাবা এবং সিরীয় মায়ের ঘরে তাঁর জন্ম। জীবনের কয়েকটি বছর আমিরাতেই কাটিয়েছেন তিনি।

আল-হাম্মামির নামে থাকা একটি লিঙ্কডইন প্রোফাইলে বলা হয়েছিল, ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওমান এয়ারে কাজ করেছেন তিনি। সেখানে তাঁর প্রায় সাত বছরের চাকরির উল্লেখ ছিল। পরে রয়্যাল এয়ার মারোকে যোগ দেন। ২০২৬ সালের জানুয়ারিতে সেই চাকরিও ছেড়ে দেন। পরে লিঙ্কডইন প্রোফাইলটি ডিলিট করে দেওয়া হয়। সন্দেহভাজনের পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়েও তদন্ত চলছে। তাঁর নামে থাকা একটি অ্যাকাউন্টে ইজরায়েলি বিমান সংস্থার কয়েকটি বিমানের ভিডিও পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। একটি পোস্টে আল কায়দার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছবিও ছিল।

আরও পড়ুন: পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

ডিলিট করা পোস্টগুলির কয়েকটিতে মিশ্র-লিঙ্গের কর্মক্ষেত্রের বিরোধিতা করা হয়েছিল। বিয়ের পর স্ত্রীর মুখ ঢাকা নিয়ে এবং চাকরি ছাড়ার শর্ত নিয়েও পোস্ট করেছিলেন তিনি বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ইজরায়েলি নিরাপত্তা সংস্থা ও পরিবহণ মন্ত্রক তদন্তে যুক্ত হয়েছে। আমিরাতের অ্যাটর্নি জেনারেলও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ফ্লাইদুবাই জানিয়েছে, তদন্ত চলায় তারা এখনই কোনও মন্তব্য করবে না।

গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ