মুর্শিদাবাদে রাম নবমীতে অশান্তি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারল না এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামনবমীর দিন অশান্তির চিত্র দেখা গিয়েছিল মুর্শিদাবাদে। আর সেই নিয়ে এনআইএ তদন্তের দাবি ওঠে। তাই  NIA –কে রামনবমীর অশান্তির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুক্রবার ছিল সেই রিপোর্ট জমা দেওয়ার দিন। তবে এদিন হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারেনি NIA। কারণ রামনবমীর দিন  অশান্তি নিয়ে বর্তমানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।তাই রিপোর্ট জমা দিতে সময় লাগবে বলে হাইকোর্টে জানিয়ে দেয়  NIA।

আগামী ১৩ মে এই মামলার পরবর্তী শুনানি হবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে । অন্যদিকে রামনবমী ঘটনা নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। আর সেখানে রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমাবাজির কথা উল্লেখ রয়েছে। তবে এখন ওই দিনের ঘটনায় বেশ কিছু তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিন হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, পুলিশে রিপোর্টে  মুর্শিদাবাদে রামনবমীর দিন বোমাবাজির কথা জানান হয়েছে । তবে NIA এখন এই নিয়ে কোন রিপোর্ট জমা দেয়নি। তাই এই ঘটনা নিয়ে কোন মন্তব্য করা যাবে না।

উল্লেখ্য, রাম নবমীতে অশান্তি হয় মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ও শক্তিপুর থানা এলাকায়। গোলমাল ঠেকাতে হিমসিম খেতে হয় পুলিশকে। রামনবমীর মিছিলে ভক্তদের উপর কিছু দুষ্কৃতী পাথর ছোড়ে। শুধু তাই নয়, বোমাবাজিও করা হয়। দীর্ঘক্ষণ ধরে কিছু দুষ্কৃতী রামনবমী তিথিতে এই হামলা পরিকল্পিতভাবে চালায়। এই ঘটনায় আহত হন একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মুর্শিদাবাদে  রাম নবমীর দিনের ঘটনা  নিয়ে তদন্ত করছে NIA।

দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা