‘কড়া পদক্ষেপ নয়’, অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল নিয়োগ মামলায় বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে রক্ষাকবচ দিল কলজকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেস দিয়েছেন, ‘তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না ইডি।’ তবে ইডির ইসিআইআর বা এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট (ইডির করা অভিযোগ) খারিজের যে আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাতে সাড়া দেননি বিচারপতি।জানিয়ে দিয়েছেন, ‘এই মুহুর্তেই ইসিআইআর খারিজ করা হচ্ছে না।’

নিয়োগ মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ এক চিঠিতে অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াতে চাপ দিচ্ছে কেন্দ্রীয তদন্তকারী সংস্থা ইডি। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই পরিপ্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রয়োজনে সিবিআই বা ইডি তৃণমূল কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই একই নির্দেশ বহাল রাখেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ওই নির্দেশের পরেই    অভিষেককে তলব করে সিবিআই। পরে তাঁকে তলব করেছিল ইডি। গত ১৩ সেপ্টেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডায়মন্ডহারবারের সাংসদকে প্রায় ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।

নিয়োগ মামলা থেকে নিষ্কৃতি পেতে ইডির ইসিআইআর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলার সঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশির বিষয়টিও যুক্ত হয়। মামলার শুনানি চলাকালীনই ইডির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মৌখিক আশ্বাসে বলা হয়, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না। এদিন কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দেওয়ায় অনেকটাই স্বস্তিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা