৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, র্নিদেশ কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের এই নির্দেশের ফলে এপ্রিলের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোট করানোর কোনও সম্ভবনা রইল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার ফলে অনিশ্চিত রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আজ বুধবার গ্রাম বাংলার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের ওপর থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়াল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামী ৯ মার্চ পর্যন্ত পঞ্চায়েত ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আর কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে এপ্রিলের প্রথম সপ্তাহে পঞ্চায়েত ভোট করানোর কোনও সম্ভবনা রইল না।

‘পদ্ম ঘনিষ্ঠ’ কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবির পাশাপাশি আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণে অনিয়মের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, ‘২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছিল। তাই ২০২৩ সালের পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হোক।’ পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে বিজ্ঞপ্তি রাজ্য নির্বাচন কমিশন দিয়েছে, তাতে ত্রুটি রয়েছে। তাই নির্বাচনের দিন ঘোষণার আগে প্রত্যেক বাড়ি গিয়ে সংরক্ষণের তালিকা খতিয়ে দেখা হোক। এরপরই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হোক।   

গত ১৫ ডিসেম্বর মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও ঘোষণা করতে পারবে না। ৯ জানুয়ারি মামলার শুনানি হয়নি। ১৫ ফেব্রুয়ারি শুনানিতে ফের ডিভিশন বেঞ্চ জানায়, ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। এমনকি সেই নির্বাচন নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারিও করতে পারবে না কমিশন। এদিন মামলার শুনানিতে ভোট বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হলো।

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা