নোবেলজয়ী অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে গুজব

অমর্ত্য সেন ভাল আছেন, সুস্থ আছেন। তাঁর মৃত্যুর খবর ভুয়ো। অমর্ত্য কন্যা নন্দনা জানালেন এই ধরনের গুজব যেন কেউ না ছড়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত বাংলার গর্ব নোবেলজয়ী(Nobel Laureate) অমর্ত্য সেন(Amartya Sen)। উৎসব আবহেই বাংলায় হুট করে নেমে এল শোকের ছায়া। দিন দুই আগেই অর্থনীতিতে নোবেল পাওয়া অর্থনীতিবিদ তথা অমর্ত্য সেনের ছাত্রী ক্লডিয়া গোল্ডিন(Claudia Goldin) এদিন ট্যুইট(Tweet) করে জানিয়েছেন অমর্ত্যের মৃত্যুর খবর। যদিও অমর্ত্য কন্যা নন্দনা সেন(Nandana Sen) জানিয়েছেন, তাঁর বাবা সুস্থই আছেন। সেই সঙ্গে নন্দনার অনুরোধ, কেউ এই ধরনের গুজন ছড়াবেন না। কার্যত মঙ্গলবার সন্ধ্যায় হুট করে দেশ-বিদেশের সংবাদমাধ্যমে ৮৯ বছর বয়সী অমর্ত্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। অমর্ত্য এখন বিদেশে রয়েছেন। তাঁর ৩ কন্যা ও ১ পুত্র বর্তমান। কন্যারা হলেন নন্দনা সেন, ইন্দ্রানী সেন ও অন্তরা দেব সেন। একমাত্র পুত্রের নাম কবীর সেন। 

১৯৩৩ সালে শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন অমর্ত্য। স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নামকরণ করেছিলেন। শান্তিনিকেতনে আজন্মকাল লালিত পালিত অমর্ত্য বাংলাকে গর্বিত করেন অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়ে। বীরভূমের মাটিতে তিনি দ্বিতীয় রত্ন যিনি নোবেল এনে দিয়েছেন। কার্যত শান্তিনিকেতনের পাশাপাশি, তিনি বাংলা ও ভারতেরও গর্ব। স্বাভাবিক ভাবেই এহেন এক রত্ন সম মানুষের ভুয়ো মৃত্যুর খবর সবাইকে বিচলিত করে তোলে। তিনি আমাদের মধ্যে আরও বেশিদিন থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এমনটাই আমরা চাইব। যে বা যারা এই ভুয়ো খবর ছড়িয়ে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিলেন তাঁরা কেন এই কাজ করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। তবে উৎসবের আবহে বাংলা শোকের ধাক্কা কাটিয়ে মুহুর্তে আবারও চাঙ্গা হয়ে উঠেছে। Long Live Amartya Sen।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত