কমেছে শব্দবাজির দৌরাত্ম্য, কালীপুজোয় দেশের মধ্যে দূষণ কম হয়েছে কলকাতায়, দাবি সিপি মনোজ ভর্মার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি মানে শুধু আলোর উৎসব নয়। গোটা দেশজুড়ে ফাটে নানা আতশবাজি। এতেই বায়ুদূষণের সম্ভাবনা থাকে প্রবল। চলতি বছরে সরকারের সাবাধান বাণী সত্বেও দেরারে ফাটানো হয়েছে আতশবাজি। তাতেই দেশের একাধিক জায়গায় বায়ুর গুণগত মান খারাপ হয়েছে। দিল্লির অবস্থা সবেথেকে খারাপ। তবে চলতি বছরে অন্য কথাই বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। জানালেন গত বছরের তুলনায় কলকাতার পরিস্থিতি এবারে অনেকেটা ভালো। এমনকি দেশের অন্যান্য রাজ্যের বড় শহরের থেকে কলকাতায় দূষণও কম হয়েছে।

 সব্দবাজি ও আতশবাজি পড়ানো নিয়ে সতর্ক করেছিল প্রশাসন। মঙ্গল্বারে  সকালে সিপি মনোজ  ভর্মা জানালেন, কলকাতায় শব্দ ৯০ ডেসিবলের থেকে কম রয়েছে। তাছাড়াও সন্ধ্যা ৬টা পর্যন্ত বায়ুদূষণের উপরেও নজর রাখা হয়  বলেও এদিন  তিনি জানান। এরপরেই তিনি বলেন,   ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ কম ছিল সেই সময়ে। রাত ১০টা কিংবা ১২টার রিপোর্ট খতিয়ে দেখলে গোটা চিত্রটা স্পষ্ট হবে বলে উল্লেখ করেন সিপি। এদিন পুলিশ কমিশনার আরও বলেন যে শব্দদূষণ হোক বা বায়ুদূষণ চলতি বছরে দীপাবলিতে কলকাতায় দুটোই গত বছরের তুলনায় কম রয়েছে।  ভারতের অন্যান্য বড় শহরের তুলনায় কলকাতায় দূষণ চলতি  বছরে অনেকেটাই কম বলে জানান তিনি।

যদিও অনেকে বলছেন ‘শুভ’ দীপাবলি উদযাপনের চিত্র কলকাতায় অন্যরকম ছিল। শব্দবাজি ফাটছিল দেদার ভাবেই। বিধাননগর, দমদম, নিউটাউন, যাদবপুর, পার্কস্ট্রিট সব জায়গাতেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত ফেটেছে বাজি। সূচকের হিসেবে রাত ১২টার পর কলকাতার বাতাসের গুণমান পৌঁছেছিল অনেকতাই। বালিগঞ্জ ও বিধাননগর দূষণের সর্বোচ্চ মাত্রা ৪০০-র গণ্ডি পার করে। রাত ২টোর পরেও কমেনি শব্দবাজির তাণ্ডব। এমনকি রাতে কলকাতার বেশির ভাগ এলাকা ‘দূষণে’ দিল্লিকেও টেক্কা দিয়ে ফেলেছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা পর্যন্ত ৪১টি অভিযোগ জমা পড়েছে দূষণ নিয়ন্ত্রক পর্যদের কাছে। কসবা, নিউ আলিপুর, সল্টলেক, শিয়ালদহ, যোধপুর পার্ক, ভবানীপুর, বালিগঞ্জ থেকে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে । সোমবার রাত ১২টা পর্যন্ত পুলিশের কাছে শব্দবাজি সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছেন প্রায় ১৮৩ জন। এ ছাড়াও কালীপুজোর রাতে  নানা অপরাধে শহরের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে ৪৫১ জনকে । কলকাতা জুড়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৮৫১.৪৫ কেজি বেআইনি বাজি ।

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম