‘তৃণমূলে এখন আমি Unwanted’, অভিমানী অর্জুন দল ছাড়ার পথে

তৃণমূলে এখন আমি Unwanted। অবাঞ্ছিত। পার্থ আমার ভাল বন্ধু। কোথাও না কোথাও কোনও না কোনও বন্ধুদের মধ্যেই লড়াই হয় - বক্তব্য অর্জুনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ কেউ তাঁকে ব্যারাকপুরের সিংহ বলেন। কেউ বা বলেন ‘ভাটপাড়ার Don’। দল তাঁকে লোকসভায় প্রার্থী না করায় উনিশের ভোটের আগে দল ছেড়েছিলেন তিনি। যোগ দিয়েছিলেন পদ্মশিবিরে। ভোটে লড়াই করার টিকিটও পেয়েছিলেন। মানুষের ভোটে জিতে হয়েছিলেন বিজেপি(BJP) সাংসদও। তবে কেন্দ্রের মন্ত্রী হওয়া হয়নি। উল্টে ভাটপাড়ার গোষ্ঠী সংঘর্ষের দায় চেপেছিল তাঁর ঘাড়ে। বছর দেড়েক আগে তিনি সেই দল ছেড়ে ফের তৃণমূলে(TMC) চলে আসেন। সবাই ভেবেছিল ২৪’র ভোটে(General Election 2024) ব্যারাকপুর থেকে তিনিই প্রার্থী হবেন। কিন্তু জোড়াফুল তাঁকে প্রার্থী করেনি। আর তারপর থেকেই লাগাতার দলের বিরুদ্ধে নিজের অভিমান আর ক্ষোভ প্রকট করে চলেছেন। এবার সরাসরি জানিয়ে দিলেন ‘তৃণমূলে এখন আমি Unwanted’। নজরে অর্জুন সিং(Arjun Singh)। সম্ভবত তিনি দল ছাড়তে চলেছেন। ফের হয়তো তাঁকে বিজেপিতেই যোগ দিতে দেখা যাবে।

এদিন অর্থাৎ ১২ মার্চ সকালে ভাটপাড়ায় মজদূর ভবনে নিজের কার্যালয়েই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন। সেখানেই তিনি জানান, ‘দলে আমার প্রয়োজন ফুরিয়েছে, সেই জন্য আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে। দলে এখন আমি Unwanted। আমার কোনও চাহিদা ছিল না। কিন্তু আমার দেড়-দু বছর সময় আমার নষ্ট হয়ে গেল। কিছু দিনের মধ্যেই জানতে পারবেন আমি কী করতে চলেছি। আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে। মানুষকে আমাকে বোঝাতে হবে আমি কোনও ভুল করিনি। দলে এখন আমি অবাঞ্ছিত। পার্থ আমার ভাল বন্ধু। কোথাও না কোথাও কোনও না কোনও বন্ধুদের মধ্যেই লড়াই হয়। মোদীজি বলেছেন, কারও সঙ্গেই সম্পর্ক খারাপ করা উচিত নয়। ‘কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দলে ফেরার আগে লোকসভায় প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল। বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে। কর্মীদের ক্ষোভ রয়েছে। ওদের শান্ত থাকতে বলেছি।’

এদিন অর্জুন আরও জানিয়েছেন, ‘আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। এখনও দলেই আছি। তাই কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। টিকিট পাইনি। আমার দুর্ভাগ্য! আমাকে সভায় (ব্রিগেডে) ডাকা হয়েছিল। তা-ও টিকিট দেওয়া হল না। দলই বলতে পারবে আমাকে প্রয়োজন আছে কি না। ব্যারাকপুরের ভোটে আমাকে ছাড়া জেতা যাবে কি না। ব্যারাকপুরের মাটি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন আর আমি ব্যারাকপুরকে হৃদয়ে ধারণ করেছি। আমাকে ফিরহাদ ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিল।’ সূত্রের খবর অর্জুন এদিনই আনুষ্ঠানিক ভাবে তৃণমূল ছাড়ছেন এবং ব্যারাকপুর লোকসভা(Barracpur Constituency) কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন। তিনি নিজেই এদিন জানিয়ে দিচ্ছেন তাঁর লড়াই হতে চলেছে তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে। তবে এটা এখনও পরিষ্কার নয় যে, অর্জুন বিজেপির প্রার্থী হবেন নাকি নির্দল হয়ে লড়বেন। তাঁর অনুগামীদের দাবি, ‘দাদা দুটো রাস্তাই খোলা রাখছেন। বিজেপি তাঁকে টিকিট দিলে ভাল। না দিলে নির্দল হয়েই লড়বেন।’

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ