১০ হাজার কোটি টাকার জালিয়াতির ঘটনায় গ্রেফতার পি কে হালদার

এনআরবি গ্লোবাল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার হালদার বা পি কে হালদার শনিবার সকালে গ্রেফতার হলেন ইডি'র হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তল্লাশি অভিযান শুরু হয়েছিল ২৪ ঘন্টা আগেই। শনি সকালে গ্রেফতার হলেন ঘটনার মূল মাথা পি কে হালদার(P K Halder)। বাংলাদেশে বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক(N R B Global Bank) খুলে ১০ হাজার কোটি টাকা লুঠে ভারতে পালিয়ে এসে এ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে(Ashoknagar) ঘাঁটি গেড়েছিলেন ওই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার হালদার বা পি কে হালদার। কিন্তু শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED) বা ইডি’র হাতে গ্রেফতার হন। কেননা গ্লোবাল ব্যাঙ্কের জালিয়াতির ঘটনায় যেমন বাংলাদেশ সরকারের তরফে ভারত সরকারকে জানানো হয়েছিল তেমনি বাংলাদেশের(Bangladesh) গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও এই ঘটনার তদন্ত করতে ভারতে এসে হাজির হয়েছিল। শুক্রবার এই গোয়েন্দা সংস্থা এবং ইডি একযোগে এপার বাংলার ৪টি জেলায় মোট ৯টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে।

শুক্রবারের তল্লাশি অভিযানে ওই ৯টি জায়গা থেকে ইডি বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে। তাঁদের হাতে এসেছে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথিও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শুধু এপার বাংলাতেই ২০ থেকে ২২টি বাড়ি আছে। এছাড়াও দিল্লি, মুম্বই, অহমদাবাদ, বেঙ্গালুরু শহরেও তার একাধিক সম্পত্তি রয়েছে। অশোকনগরে পি কে হালদারের আয়কর সংক্রান্ত আইনজীবী ছিলেন তাঁরই প্রতিবেশী সুকুমার মৃধা। তাঁকেও গতকাল গ্রেফতার করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুকুমাকে তারা মাছ ব্যবসায়ী হিসেবে চিনতেন। পিকে হালদার ও সুকুমার মৃধা অশোকনগরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী। ইডি ধারণা করছে, দীর্ঘদিন ধরে এই দুইজনের যোগসাজশে এনআরবির বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুইজনের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার একাধিক বিজেপি নেতা, মন্ত্রী, সাংসদদের ঘনিষ্ঠতা ছিল। তাই এই ঘটনার শিকড় ঠিক কতদূর অবধি ছড়িয়ে আছে তা নিয়ে ভাবছেন ইডি’র আধিকারিকেরাও।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব