১০০ জনের প্রাণ বাঁচিয়ে বেনজির রেকর্ড গড়ল NRS

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিজ্ঞান যত উন্নত হয়েছে, পাল্টেছে মানুষের ধ্যানধারণা। এমনকি চিকিৎসা বিজ্ঞানেরও অনেক অগ্রগতি ঘটেছে। পুরানো চিন্তাভাবনাকে পিছনে ফেলে আধুনিকতার সঙ্গে অনেক অসাধ্য সাধন হচ্ছে। ক্যানসার রোগীকে অস্থিমজ্জা প্রতিস্থাপন করে জীবন ফিরিয়ে দেওয়াটা অত সহজ নয় একজন চিকিৎসকের কাছে। পশ্চিমবঙ্গে এই প্রথম এমন কাজ করে দেখালেন NRS-এর এক চিকিৎসক।

জানা গিয়েছে, বেলা সরকার নামে এক তরুণী ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোনও সুরাহা পাচ্ছিলেন না। শেষে কোনও কূল না পেয়ে এনআরএসের হেমাটোলজি বিভাগে ভর্তি হলেন। সেখানেই তাঁর অস্থিমজ্জা প্রতিস্থাপন করেন ডা. তুফান দলুই। ক্যানসারমুক্ত হয়েছেন তিনি। রোগীর জীবন ফিরিয়ে দিয়ে খুশি এনআরএস-এর চিকিৎসকেরা।

মাত্র দুটাকার টিকিট কেটে নিখরচায় চিকিৎসা। এইভাবে আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করে ১০০ জনের প্রাণ বাঁচিয়ে বেনজির রেকর্ড গড়ল এনআরএস। সমস্ত তথ‌্য পাঠানো হয়েছিল আইসিএমআর-কে। স্বাস্থ‌্যমন্ত্রক থেকে ছাড়পত্র পাওয়ার পরে আর পিছন ফিরে তাকায়নি এনআরএসের হেমাটোলজি অ‌্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগ। রাজ‌্য স্বাস্থ‌্য দপ্তরের আর্থিক সহযোগিতায় আনা হয়েছে হেপাফিল্টার। তুফান দলুইয়ের এই সাফল্যকে কুর্ণিশ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

‘বিচাই চাই’, সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী