SSKM-এর শৌচাগারে নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থা, NRS-এর অস্থায়ী কর্মী গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগ। চিকিৎসক পরিচয় দিয়েই এই ঘৃণ্য এই কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরজি করের ঘটনার পর শহরের হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই অমিত মল্লিক নামে এক  যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই সময়েই  এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ অস্থায়ী কর্মী  ১৫ বছরের ওই কিশোরীকে হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ধাপা এলাকা থেকে  ভবানীপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । শিশুসুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে ধৃতের বিরুদ্ধে।

বিভিন্ন  সূত্রে প্রাথমিক ভাবে  জানা গিয়েছে, অভিযুক্ত বর্তমানে অস্থায়ী কর্মী হিসাবে এনআরএস হাসপাতালে  কর্মরত। তিনি আগে  এসএসকেএম-এ কাজ করেছেন। সেই সূত্র ধরেই মাঝেমধ্যে এসএসকেএম  হাসপাতালে যাতায়াত করতেন। সেই মতই অভিযুক্ত বুধবার এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিলেন। সেখানেই তিনি নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দেয় ও  নাবালিকাকে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে নিয়ে গিয়ে কুকর্ম করে। নাবালিকা চিৎকার   শুরু করলে সকলে ছুটে আসেন। তখনই সে পরিবারের সদস্যদের সবটা জানান। পুলিশ সিসিটিভি দেখে যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তকে অমিত মল্লিক  কি হিসেবে এসএসকেএমে ঢুকলেন সবটাই পুলিশ খতিয়ে দেখছে। অনেকেই বলছেন হাসপাতালে অমিত দালালি করেন । অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আজ অমিতকে আদালতে পেশ করা হয়।

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ