সাইবার অপরাধে অভিযোগের পাহাড়, গ্রেফতার বহু অভিযুক্ত

সাইবার অপরাধ বর্তমান সময়ে বড় আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ঘটে চলেছে সাইবার দুনিয়ায় জালিয়াতি ও অপরাধের সংখ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার অপরাধ বর্তমান সময়ে বড় আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ঘটে চলেছে সাইবার দুনিয়ায় জালিয়াতি ও অপরাধের সংখ্যা। একটি অভিযোগের তদন্ত শেষ করার আগেই জমা পড়ছে আরও ভুরি ভুরি সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ। সাইবার অপরাধের এমন বাড়বাড়ন্তে তাই চিন্তিত লালবাজার। যদিও বিভিন্ন সাইবার ক্রাইম সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে বহু অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সাইবার অপরাধ দমনে সাধারণ মানুষকে পুলিশের তরফে সচেতনতা চালানো হয়। কীভাবে অনলাইনে জালিয়াতি চলে, সে বিষয়ে নাগরিকদের সচেতন করে প্রচারাভিযান চালায় লালবাজার। কাউকে ওটিপি না দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলের পাসওয়ার্ড না দেওয়া বা এটিএম কার্ডের পিন শেয়ার না করা-সহ একাধিক বিষয়ে সচেতন করে চলেছে পুলিশ। কিন্তু তার মাঝেই ঘটে চলেছে সাইবার ক্রাইমের সংখ্যা।

সম্প্রতি পুলিশের এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, কলকাতা পুলিশের এলাকাতেই ৬২ শতাংশ সাইবার অপরাধের অভিযোগ জমা পড়ার সংখ্যা বেড়েছে। ১২ শতাংশ ক্ষেত্রে তদন্তকারীরা অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। রাজ্য পুলিশের এলাকায় ৭২ শতাংশ সাইবার অপরাধের অভিযোগ জমা পড়ার সংখ্যা বেড়েছে। গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া গিয়েছে মাত্র ৯ শতাংশ ক্ষেত্রে। তবে জমা পড়া অভিযোগের থেকে গ্রেফতারের সংখ্যা কম হওয়া নিয়ে পুলিশের দাবি, কর্মীর সংখ্যা কম হওয়ায় সব অভিযোগের নিষ্পত্তি করতে সময় লেগে যাচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের মত, অপরাধ কমাতে সচেতনতার উপর জোর দিতে হবে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরণ বদলাচ্ছে সাইবার অপরাধীরা। এক সাইবার বিশেষজ্ঞের কথায়, ‘টর ব্রাউজ়ার’ নামে ইন্টারনেট ব্যবহারের একটি পদ্ধতির মাধ্যমে বেশির ভাগ প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। সাইবার অপরাধীকে ধরা সম্ভব তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার মাধ্যমে। কিন্তু টর ব্রাউজ়ারে যে হেতু সেই আইপি অ্যাড্রেসই গোপন থাকে, সে হেতু সহজে অপরাধীর হদিস মেলে না।

রথযাত্রায় শুধু জগন্নাথ মন্দির নয়, পুরীর কাছেই ঘুরে আসতেই পারেন ৮ অফবিট স্থানে

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া