প্রেমিকাকে খুন করে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা বৃদ্ধের, চাঞ্চল্য

আত্মঘাতী ওই বৃদ্ধের নাম গোবর্ধন শেঠ। খুন হওয়া মহিলার নাম শান্তি সিং। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকাকে খুন (MURDER) করে আত্মঘাতী (SUICIDE) হয়েছেন এক বৃদ্ধ। ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০-এর বেশি। তিনি খুন করেছিলেন তাঁর ৪৫ বছরের প্রেমিকাকে। উদ্ধার করা হয়েছে মহিলার ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ। আর বৃদ্ধের দেহ উদ্ধার করা হয়েছে বালিগঞ্জ ও ঢাকুরিয়া স্টেশনের মাঝামাঝি রেললাইন থেকে। ঘটনায় ২ টি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

আত্মঘাতী ওই বৃদ্ধের নাম গোবর্ধন শেঠ। বাবুলাল নামে তিনি পরিচিত ছিলেন। খুন হওয়া মহিলার নাম শান্তি সিং। জানা গিয়েছে, আগে বাস চালাতেন গোবর্ধন। সম্প্রতি তিনি কোনও কাজ করতেন না। বিবাহিত হলেও তিনি তাঁর স্ত্রীর সঙ্গে থাকতেন না। গোবর্ধন ও শান্তির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বিকেলে গড়ফা থানার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শান্তির দেহ। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতার গলায় ছিল ওড়নার ফাঁস। মাথা ছিল ক্ষতবিক্ষত। রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার ক্করা হয়েছে। অন্যদিকে, প্রায় ১ ঘণ্টার মধ্যে খবর আসে বালিগঞ্জ ও ঢাকুরিয়া স্টেশনের (STATION) মাঝে রেললাইনে বাবুলালের দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গড়ফার ওই ফ্ল্যাটে বাবুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শান্তি। এরপর তাঁদের মধ্যে শুরু হয় বচসা। তখনই প্রেমিকাকে খুন করেন বাবুল। তারপর নিজেও ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। জানা গিয়েছে, ক্যানিং লোকালের সামনে ঝাঁপ দিয়েছিলেন বৃদ্ধ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (POLICE)। জানা গিয়েছে, ২ টি দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বোনের দাবি, মঙ্গলবার বিকেলে তাঁকে ফোন করেছিলেন বাবুলাল। জানিয়েছিলেন, বাবুলালই খুন করেছেন শান্তিকে।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ