অসুস্থ ব্যক্তিকে নিয়ে মা উড়ালপুলে রিকশা, প্রশ্নের মুখে ট্রাফিক ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ব্যস্ত মুহূর্তে মা উড়ালপুলে হঠাৎ রিকশা। অবাক হয়ে গেলেন গাড়ি চালকেরা। মা উড়ালপুলে কিভাবে রিকশা উঠল। আর এরপরেই মা উড়ালপুলে ট্রাফিক নজরদারি প্রশ্নের মুখে।

কলকাতার অন্যতম ব্যস্ত উড়ালপুল ‘মা’। প্রতিদিন বহু গাড়ি এই উড়ালপুল দিয়ে চলাচল করে। দিনভর থাকে গাড়ির চাপ। দুর্ঘটনা রুখতে সেতুতে সাইকেল, রিকশা চলাচল নিষিদ্ধ। এরপরেও ষষ্ঠীর সন্ধায় সেতুতে রিকশা নিয়ে চালক। তিলজলা ট্রাফিক গার্ডের নজরে আসতেই রিকশা আটকান তাঁরা। রিকশায় অসুস্থ রোগী ছিল। তাঁকে পার্ক সার্কাস ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজে নিয়ে যাচ্ছিলেন বলে জানান চালক। পুজোর ব্যস্ততায় একাধিক রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই দ্রুত অসুস্থকে হাসপাতালে পৌঁছে দিতে সেতুতে উঠে পড়েন চালক।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, ৬টা ৪০ মিনিট নাগাদ রুবির দিক থেকে একটি রিকশা এসে মা উড়ালপুলে উঠে যায়। চার নম্বর ব্রিজে নামার লেন ধরে চলতে থাকে। রিকশা চলতে দেখে সেতুতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। রিকশায় অসুস্থ ব্যক্তিকে পুলিশের গাড়িতে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। রিকশা চালককে নামিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। রিকশা সেতুতে ওঠার মুখে কেন তাঁকে আটকানো হলনা তা নিয়ে উঠছে প্রশ্ন। যেহেতু সেতুর ওপর কোন ট্রাফিক থাকেনা। অটোমেটিক সিস্টেমে যান চলাচল হয়। তাই সেতুর মুখে ট্রাফিক ব্যবস্থায় নজরদারি রাখা হয়। এক্ষেত্রে যে কোন মুহূর্তে রিকশাটি দুর্ঘটনার সম্মুখীন হতে পারত।  এর আগে মা উড়ালপুলে রিকশা নিয়ে উঠে পড়ার কাণ্ড কখনো ঘটেনি।

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা